দৈনিক আলোকিত সলঙ্গা

রৌমারীতে মদ্যপানের অপরাধে একজনের ৬ মাসের কারাদণ্ড

কুড়িগ্রামের রৌমারীতে মদ্যপানের অপরাধে মোঃ রিপন মিয়া (৩৬) নামে এক ব্যক্তিকে ৬ (ছয়) মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রৌমারী থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনাকালে দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে রৌমারী উপজেলার নটানপাড়া এলাকায় নিজ শয়নকক্ষ থেকে মদ্যপানরত অবস্থায় তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত হলেন রৌমারী উপজেলার নটানপাড়া গ্ৰামের মৃত জোব্বারের ছেলে রিপন মিয়া।

পরবর্তীতে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মাহবুবুর হাসানের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা মোতাবেক তাকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ (তিন) দিনের কারাদণ্ড প্রদান করেন।

রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির বলেন, মাদক নির্মূলে রৌমারী সার্কেলের আওতাধীন সকল থানায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন ও মাদকসংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

রৌমারীতে মদ্যপানের অপরাধে একজনের ৬ মাসের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

কুড়িগ্রামের রৌমারীতে মদ্যপানের অপরাধে মোঃ রিপন মিয়া (৩৬) নামে এক ব্যক্তিকে ৬ (ছয়) মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রৌমারী থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনাকালে দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে রৌমারী উপজেলার নটানপাড়া এলাকায় নিজ শয়নকক্ষ থেকে মদ্যপানরত অবস্থায় তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত হলেন রৌমারী উপজেলার নটানপাড়া গ্ৰামের মৃত জোব্বারের ছেলে রিপন মিয়া।

পরবর্তীতে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মাহবুবুর হাসানের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা মোতাবেক তাকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ (তিন) দিনের কারাদণ্ড প্রদান করেন।

রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির বলেন, মাদক নির্মূলে রৌমারী সার্কেলের আওতাধীন সকল থানায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন ও মাদকসংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা