দৈনিক আলোকিত সলঙ্গা

লালপুরে অনলাইন জুয়ার অভিযোগে ৬ জন আটক, আদালতে সোপর্দ

নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া ও বেটিংয়ে ব্যবহৃত ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।​

পুলিশ জানায়, লালপুর থানার এসআই (নিঃ) মো. জহুরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গত ২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বা সুনির্দিষ্ট তথ্যের ওপর ভিত্তি করে গোখরাবাদ এলাকার ফুলতলা মোড় সংলগ্ন আটটিকা থেকে পাইকপাড়াগামী আঞ্চলিক সড়কের পাশে অভিযান পরিচালনা করেন। অভিযানে অনলাইন জুয়ার অ্যাপস ব্যবহার করে জুয়া খেলা ও বেটিং পরিচালনার কাজে ব্যবহৃত ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ ছয়জনকে হাতেনাতে আটক করা হয়।​আটককৃতরা হলেন— ঈশ্বরদী থানার পাকশী ইউনিয়নের চর রূপপুর নওদাপাড়া গ্রামের মো. জালাল হোসেনের ছেলে মো. শিমুল হোসেন (২৪); এবং নাটোরের লালপুর থানার বিভিন্ন এলাকার বাসিন্দা যথাক্রমে পাইকপাড়া হাটপাড়া গ্রামের মো. ইয়াকুব আলীর ছেলে মো. মামুন আলী (১৯), বেরিলাবাড়ী গ্রামের মো. রেজাউল করিমের ছেলে মো. নয়ন আলী (২৭), আটটিকা বাজার এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. মামুন উদ্দিন (২৭), বিদিরপুর গ্রামের সুজন কুমারের ছেলে রূপ কুমার (২০) এবং পাইকপাড়া মধ্যপাড়া গ্রামের মো. আ. কুদ্দুসের ছেলে মো. মিরাজুল ইসলাম (২৫)।​লালপুর থানা পুলিশ জানায়, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে আজ ২৬ নভেম্বর  তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

লালপুরে অনলাইন জুয়ার অভিযোগে ৬ জন আটক, আদালতে সোপর্দ

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া ও বেটিংয়ে ব্যবহৃত ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।​

পুলিশ জানায়, লালপুর থানার এসআই (নিঃ) মো. জহুরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গত ২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বা সুনির্দিষ্ট তথ্যের ওপর ভিত্তি করে গোখরাবাদ এলাকার ফুলতলা মোড় সংলগ্ন আটটিকা থেকে পাইকপাড়াগামী আঞ্চলিক সড়কের পাশে অভিযান পরিচালনা করেন। অভিযানে অনলাইন জুয়ার অ্যাপস ব্যবহার করে জুয়া খেলা ও বেটিং পরিচালনার কাজে ব্যবহৃত ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ ছয়জনকে হাতেনাতে আটক করা হয়।​আটককৃতরা হলেন— ঈশ্বরদী থানার পাকশী ইউনিয়নের চর রূপপুর নওদাপাড়া গ্রামের মো. জালাল হোসেনের ছেলে মো. শিমুল হোসেন (২৪); এবং নাটোরের লালপুর থানার বিভিন্ন এলাকার বাসিন্দা যথাক্রমে পাইকপাড়া হাটপাড়া গ্রামের মো. ইয়াকুব আলীর ছেলে মো. মামুন আলী (১৯), বেরিলাবাড়ী গ্রামের মো. রেজাউল করিমের ছেলে মো. নয়ন আলী (২৭), আটটিকা বাজার এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. মামুন উদ্দিন (২৭), বিদিরপুর গ্রামের সুজন কুমারের ছেলে রূপ কুমার (২০) এবং পাইকপাড়া মধ্যপাড়া গ্রামের মো. আ. কুদ্দুসের ছেলে মো. মিরাজুল ইসলাম (২৫)।​লালপুর থানা পুলিশ জানায়, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে আজ ২৬ নভেম্বর  তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা