দৈনিক আলোকিত সলঙ্গা

লালপুর থানা পুলিশের তৎপরতায় পরিবার ফিরে পেল বাকপ্রতিবন্ধী শিশু স্বাধীন​"

নাটোরের লালপুর থানা পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় পরিবার ফিরে পেয়েছে মোঃ স্বাধীন সরকার (১২) নামের এক বাকপ্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন শিশু।

 আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে লালপুর থানা থেকে শিশুটিকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়।​উদ্ধার হওয়া শিশু স্বাধীন সরকার বগুড়া জেলার শিবগঞ্জ থানার জীবনপুর গ্রামের মোঃ ময়নুল ইসলাম সরকার ও মোছাঃ নাজমা বেগম দম্পতির ছেলে।​

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর বাবা-মায়ের সাথে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায় স্বাধীন। পরে সে বগুড়ার সোনাতলা রেলস্টেশন থেকে ট্রেনে চড়ে পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে এসে নামে। সেখান থেকে পথ ভুলে গতকাল বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সে লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের আবেদ মোড় এলাকায় চলে আসে। এ সময় শিশুটির অসংলগ্ন আচরণ দেখে স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে লালপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।​থানায় নেওয়ার পর শিশুটি বাকপ্রতিবন্ধী হওয়ায় তার পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। পরবর্তীতে লালপুর থানা পুলিশের নিবিড় প্রচেষ্টা এবং বিভিন্ন মাধ্যমে যোগাযোগের পর তার পরিবারের সন্ধান মেলে। খবর পেয়ে আজ সকালে স্বাধীনের বাবা-মা লালপুর থানায় উপস্থিত হলে আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে তাদের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়।​হারানো সন্তানকে ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিশুটির বাবা-মা।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

লালপুর থানা পুলিশের তৎপরতায় পরিবার ফিরে পেল বাকপ্রতিবন্ধী শিশু স্বাধীন​"

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

নাটোরের লালপুর থানা পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় পরিবার ফিরে পেয়েছে মোঃ স্বাধীন সরকার (১২) নামের এক বাকপ্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন শিশু।

 আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে লালপুর থানা থেকে শিশুটিকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়।​উদ্ধার হওয়া শিশু স্বাধীন সরকার বগুড়া জেলার শিবগঞ্জ থানার জীবনপুর গ্রামের মোঃ ময়নুল ইসলাম সরকার ও মোছাঃ নাজমা বেগম দম্পতির ছেলে।​

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর বাবা-মায়ের সাথে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায় স্বাধীন। পরে সে বগুড়ার সোনাতলা রেলস্টেশন থেকে ট্রেনে চড়ে পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে এসে নামে। সেখান থেকে পথ ভুলে গতকাল বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সে লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের আবেদ মোড় এলাকায় চলে আসে। এ সময় শিশুটির অসংলগ্ন আচরণ দেখে স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে লালপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।​থানায় নেওয়ার পর শিশুটি বাকপ্রতিবন্ধী হওয়ায় তার পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। পরবর্তীতে লালপুর থানা পুলিশের নিবিড় প্রচেষ্টা এবং বিভিন্ন মাধ্যমে যোগাযোগের পর তার পরিবারের সন্ধান মেলে। খবর পেয়ে আজ সকালে স্বাধীনের বাবা-মা লালপুর থানায় উপস্থিত হলে আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে তাদের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়।​হারানো সন্তানকে ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিশুটির বাবা-মা।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা