দৈনিক আলোকিত সলঙ্গা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ

​চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

​আজ ২২ নভেম্বর ২০২৬ তারিখ ভোর ৫টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। মহানন্দা ব্যাটালিয়নের চামুচা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৯৬/৩-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামের জনৈক আব্দুল আজিজের আম বাগানে অভিযান চালায়।​অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ৭১ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ এবং ৪২ বোতল বিদেশী মদ (Cosmos Fifty) জব্দ করা হয়। জব্দকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৯১,৪০০/- (একানব্বই হাজার চারশত) টাকা। এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।​বিষয়টি নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী আল-আমিন অপু, ইঞ্জিনিয়ার্স বলেন"বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

​চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

​আজ ২২ নভেম্বর ২০২৬ তারিখ ভোর ৫টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। মহানন্দা ব্যাটালিয়নের চামুচা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৯৬/৩-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামের জনৈক আব্দুল আজিজের আম বাগানে অভিযান চালায়।​অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ৭১ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ এবং ৪২ বোতল বিদেশী মদ (Cosmos Fifty) জব্দ করা হয়। জব্দকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৯১,৪০০/- (একানব্বই হাজার চারশত) টাকা। এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।​বিষয়টি নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী আল-আমিন অপু, ইঞ্জিনিয়ার্স বলেন"বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা