সিরাজগঞ্জে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের কার্যক্রম সংক্রান্ত মাসিক সভা ও জেলা রাজস্ব সম্মেলন সহ একাধিক গুরুত্বপূর্ণ সভা ও কার্যক্রম অনুষ্ঠিত হয়।
রোববার (২২নভেম্বর-২০২৬খ্রি.) সকাল হতে বিকেল পর্যন্ত সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে- সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে এসব সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
দিনের শুরুতে অনুষ্ঠিত হয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের কার্যক্রম সংক্রান্ত মাসিক সভা। এরপর নির্ধারিত কর্মসূচির আওতায় আদর্শ গ্রাম/আবাসন প্রকল্প বাস্তবায়ন কমিটি, জেলা নদী রক্ষা কমিটি, জেলা কৃষি খাস জমি বন্দোবস্ত কমিটি এবং ভূ-সম্পত্তি জবর দখল কমিটির সভা অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিজ্ঞ সরকারি কৌঁসুলি ও ভিপি কৌঁসুলিগণের সমন্বয়ে দেওয়ানী মোকদ্দমার মাসিক সভা এবং পুরাতন মালামাল/গাছ নিলাম বিক্রয় কমিটির সভা আয়োজন করা হয়। প্রশাসনিক শৃঙ্খলা জোরদার, ভূমি ও রাজস্ব ব্যবস্থাপনা গতিশীল করা এবং সরকারি সম্পদ ও জনস্বার্থ রক্ষায় সমন্বিত উদ্যোগ এগিয়ে নেওয়ার লক্ষ্যে এসব সভা অনুষ্ঠিত হয়।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন