দৈনিক আলোকিত সলঙ্গা

লালপুরে জামায়াতের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ​''

নাটোরের লালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীরসহ ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ​

শনিবার (২১ নভেম্বর) দুপুরে গোপালপুর মহিলা ডিগ্রি কলেজের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক মীর নূরুল ইসলাম নবনির্বাচিত উপজেলা আমীর মাওলানা আবুল কালাম আজাদকে শপথ পাঠ করান। ​দলীয় সূত্রে জানা গেছে, ২০২৭-২০২৮ সেশনের জন্য লালপুর উপজেলা শাখার সেক্রেটারি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মাসুদ রানা। এ ছাড়া সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফেজ আফজাল হোসেন ও মহসিন আলম। ​অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়ন ও গোপালপুর পৌরসভার নবনির্বাচিত আমীরদেরও শপথ গ্রহণ করানো হয়। শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত উপজেলা আমীর মাওলানা আবুল কালাম আজাদ ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের আমীরদের শপথ পাঠ করান। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

লালপুরে জামায়াতের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ​''

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

নাটোরের লালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীরসহ ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ​

শনিবার (২১ নভেম্বর) দুপুরে গোপালপুর মহিলা ডিগ্রি কলেজের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক মীর নূরুল ইসলাম নবনির্বাচিত উপজেলা আমীর মাওলানা আবুল কালাম আজাদকে শপথ পাঠ করান। ​দলীয় সূত্রে জানা গেছে, ২০২৭-২০২৮ সেশনের জন্য লালপুর উপজেলা শাখার সেক্রেটারি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মাসুদ রানা। এ ছাড়া সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফেজ আফজাল হোসেন ও মহসিন আলম। ​অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়ন ও গোপালপুর পৌরসভার নবনির্বাচিত আমীরদেরও শপথ গ্রহণ করানো হয়। শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত উপজেলা আমীর মাওলানা আবুল কালাম আজাদ ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের আমীরদের শপথ পাঠ করান। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা