নাটোর লালপুরে আদালতের রায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার মোহরকয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামির নাম মো. মিরন ইসলাম (জয়) (পিতা- মো. নূর বক্স)। তিনি মেসার্স মোস্তাফিজুর ট্রেডার্সের স্বত্বাধিকারী এবং লালপুর উপজেলার বিলমাড়িয়া ডাকঘরের মোহরকয়া গ্রামের বাসিন্দা।
মপুলিশ সূত্রে জানা যায়, বগুড়ার ২ নম্বর যুগ্ম দায়রা জজ আদালত একটি মামলায় মিরন ইসলামকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড এবং ৩ লাখ ১৩ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানা পুলিশের একটি দল ২১ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে মোহরকয়া গ্রামে তার নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন