দৈনিক আলোকিত সলঙ্গা

লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা থেকে মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন—বিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আজম আলী (৫৮), দুয়ারিয়া ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম (৪৮), ওয়ার্ড কৃষক লীগের সাবেক সভাপতি ওসমান গণি (৪৮), ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন (৩৯) এবং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ফিরোজ আহম্মেদ (৪০)।

​লালপুর থানা সূত্রে জানা গেছে, গত ১৩ নভেম্বর লালপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার তদন্ত ও আইনগত কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সোমবার সন্ধ্যা ৭টার দিকে বিলমাড়িয়া বাজার এলাকা থেকে আজম আলীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে মঙ্গলবার রাত আড়াইটা থেকে ভোর ৪টার মধ্যে নিজ নিজ বসতবাড়ি থেকে অপর চারজনকে আটক করে পুলিশ।

​লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত পাঁচজনের বিরুদ্ধেই থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা থেকে মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন—বিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আজম আলী (৫৮), দুয়ারিয়া ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম (৪৮), ওয়ার্ড কৃষক লীগের সাবেক সভাপতি ওসমান গণি (৪৮), ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন (৩৯) এবং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ফিরোজ আহম্মেদ (৪০)।

​লালপুর থানা সূত্রে জানা গেছে, গত ১৩ নভেম্বর লালপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার তদন্ত ও আইনগত কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সোমবার সন্ধ্যা ৭টার দিকে বিলমাড়িয়া বাজার এলাকা থেকে আজম আলীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে মঙ্গলবার রাত আড়াইটা থেকে ভোর ৪টার মধ্যে নিজ নিজ বসতবাড়ি থেকে অপর চারজনকে আটক করে পুলিশ।

​লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত পাঁচজনের বিরুদ্ধেই থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা