দৈনিক আলোকিত সলঙ্গা

ধুবিল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দিয়ে মাঠে সহন

আসন্ন ৩নং ধুবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে।এরই মধ্যে আলোচনায় রয়েছেন ধুবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান ইমাম তালুকদার সহন।স্থানীয় ভোটারদের সিংহভাগ তাকে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।হাসান ইমাম তালুকদার সহন রায়গঞ্জ,তাড়াশ ও সলঙ্গার চারবারের সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মান্নান তালুকদারের সুযোগ্য ভাতিজা। বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সহন দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও জনসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।  তিনি রাজপথের একজন পরীক্ষিত সৈনিক।তিনি ছিলেন সলঙ্গা থানা বিএনপি'র সাবেক সদস্য সচিব ও সলঙ্গা থানা বিএনপি সম্মেলন প্রস্তুত কমিটির অন্যতম সদস্য। কর্মীবান্ধব,সহজ-সরল ও সাধারণ মানুষের পাশে থাকার কারণে এলাকায় তার পরিচিতি রয়েছে বলে স্থানীয়রা জানান।২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত (ধানের শীষ) প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।পরবর্তীতে ২০২১ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।তার দাবি,ওই নির্বাচনে সাধারণ ভোটারদের বিপুল ভোট পেলেও তৎকালীন ক্ষমতাসীনদের প্রভাবের কারণে বিজয় ছিনিয়ে নেয়।

সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, রাস্তাঘাট,ব্রিজ-কালভার্ট নির্মাণ,দু:স্থ ও অসহায় মানুষের বিভিন্ন ভাতা প্রাপ্তিতে সহযোগীতা,কৃষি ও স্বাস্থ্যসেবাসহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন বলে জানান তিনি।

হাসান ইমাম তালুকদার সহন এ প্রতিনিধিকে বলেন,চেয়ারম্যান থাকাকালে ধুবিল ইউনিয়নের মানুষের কল্যাণে সাধ্যমতো কাজ করেছি।কিছু গুরুত্বপূর্ণ উন্নয়নমুলক কাজ অসমাপ্ত রয়েছে।সেগুলো সম্পন্ন করার পাশাপাশি ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও ধুবিলের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আবারও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।নির্বাচিত হলে সততা,নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সব শ্রেণি-পেশার মানুষের সেবা করব ইনশাআল্লাহ।তিনি আরও বলেন,জনগণের ভালোবাসা,দোয়া ও মূল্যবান ভোটই তার রাজনৈতিক পথচলার মূল শক্তি। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন গ্রাম,পাড়া-মহল্লা ও হাট-বাজারে  সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ,প্রচার-প্রচারণা ও উঠান বৈঠক শুরু হয়েছে। সৎ,যোগ্য,জনবান্ধব ও উন্নয়নমুখী নেতৃত্বের মাধ্যমে ধুবিল ইউনিয়নের সার্বিক উন্নয়ন এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা স্থানীয় ভোটারদের।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

ধুবিল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দিয়ে মাঠে সহন

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা