দৈনিক আলোকিত সলঙ্গা

আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে-সিরাজগঞ্জ  জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। 

মঙ্গলবার (১৭নভেম্বর-২০২৬খ্রি.) সন্ধ্যায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিরাজগঞ্জ জেলা শাখা'র আয়োজনে, সিরাজগঞ্জ জেলা শহরের পৌরভাসানী মিলনায়তন সামনে  থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। বিক্ষোভ মিছিলপূর্বক এক সমাবেশে বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ  সাইদুর রহমান বাচ্চু বলেন, আওয়ামীলীগের অনেক নেতা-কর্মীরা বলছেন আমাদের আপা ডিসেম্বরে দেশে আসবেন। আপা যদি কর্মীদের ভালোবাসতেন, তাহলে তার আত্মীয়-স্বজন নিয়ে বিদেশে পারি জমাতেন না। আপনারা বলছেন আপা আসবে, আর আমরা বলছি আপনাদের আপা'কে বাংলাদেশে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করছি। আপনাদের আপা অনেক  লুট-পাট  করেছে, দেশের হাজার হাজার মানুষকে নাটক সাজিয়ে খুন করেছে, তথাকথিত বিচারের নামে ও খুন করেছে, অনেকে গুম করেছে, মানবতা বিরোধী অপরাধ করছে- লুটপাট করে,কেলেংকারী আর চুরি দেশের বারোটা বাজিয়েছে।

তিনি আরও  বলেন, বাংলাদেশের মানুষ চায় তিনি যত অপকর্ম করেছেন সকল অপকর্মের বিচার এই বাংলার মাটিতে হবে। তাকে নিয়ে এসে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। বিক্ষোভ মিছিলটি সিরাজগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক  প্রদক্ষিণ করে প্রাণকেন্দ্র  বাজার স্টেশন  পৌর মুক্তমঞ্চের সামনে সংক্ষিপ্ত সমাবেশে'র মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত করা  হয়। উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশের সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মিলন হক রঞ্জু। এসময়ে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন এবং বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 

সিনিয়র যুগ্ন-আহ্বায়ক আহসান হাবীব উজ্জল,  যুগ্ন-আহ্বায়ক সানোয়ার হোসেন ছানু, তানভীর শাকিল, আব্দুল মতিনসহ অন্যান্য নেতা-কর্মীরা।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে-সিরাজগঞ্জ  জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। 

মঙ্গলবার (১৭নভেম্বর-২০২৬খ্রি.) সন্ধ্যায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিরাজগঞ্জ জেলা শাখা'র আয়োজনে, সিরাজগঞ্জ জেলা শহরের পৌরভাসানী মিলনায়তন সামনে  থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। বিক্ষোভ মিছিলপূর্বক এক সমাবেশে বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ  সাইদুর রহমান বাচ্চু বলেন, আওয়ামীলীগের অনেক নেতা-কর্মীরা বলছেন আমাদের আপা ডিসেম্বরে দেশে আসবেন। আপা যদি কর্মীদের ভালোবাসতেন, তাহলে তার আত্মীয়-স্বজন নিয়ে বিদেশে পারি জমাতেন না। আপনারা বলছেন আপা আসবে, আর আমরা বলছি আপনাদের আপা'কে বাংলাদেশে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করছি। আপনাদের আপা অনেক  লুট-পাট  করেছে, দেশের হাজার হাজার মানুষকে নাটক সাজিয়ে খুন করেছে, তথাকথিত বিচারের নামে ও খুন করেছে, অনেকে গুম করেছে, মানবতা বিরোধী অপরাধ করছে- লুটপাট করে,কেলেংকারী আর চুরি দেশের বারোটা বাজিয়েছে।

তিনি আরও  বলেন, বাংলাদেশের মানুষ চায় তিনি যত অপকর্ম করেছেন সকল অপকর্মের বিচার এই বাংলার মাটিতে হবে। তাকে নিয়ে এসে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। বিক্ষোভ মিছিলটি সিরাজগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক  প্রদক্ষিণ করে প্রাণকেন্দ্র  বাজার স্টেশন  পৌর মুক্তমঞ্চের সামনে সংক্ষিপ্ত সমাবেশে'র মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত করা  হয়। উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশের সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মিলন হক রঞ্জু। এসময়ে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন এবং বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 

সিনিয়র যুগ্ন-আহ্বায়ক আহসান হাবীব উজ্জল,  যুগ্ন-আহ্বায়ক সানোয়ার হোসেন ছানু, তানভীর শাকিল, আব্দুল মতিনসহ অন্যান্য নেতা-কর্মীরা।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা