দৈনিক আলোকিত সলঙ্গা

কিশোরগঞ্জ -৩ আসনে এমপি প্রার্থী হচ্ছেন তাড়াইল উপজেলার সারোয়ার হোসেন লিটন

তাড়াইল -করিমগঞ্জ [কিশোরগঞ্জ-৩] আসনের সংসদ সদস্য ডঃ ওসমান ফারুক শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করায় শূন্য আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারোয়ার হোসেন লিটন কে,নিয়ে স্থানীয় জনসাধারণ ও তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। আজ ১৭ নভেম্বর এলাকার সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় তাঁকে সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কথা বলে জানা গেছে, সারোয়ার হোসেন লিটন দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছেন। করোনাকালীন সংকট, প্রাকৃতিক দুর্যোগ কিংবা ব্যক্তিগত যেকোনো প্রয়োজনে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাঁর এই নিরলস সমাজসেবা ও সজ্জন ব্যক্তিত্বের কারণে তিনি স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

স্থানীয় প্রবীণ ভোটার ও ব্যবসায়ী সোহেল মিয়া বলেন, "আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই, যিনি সুখে-দুঃখে আমাদের পাশে থাকবেন এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নে কাজ করবেন। সারোয়ার হোসেন লিটন সেই যোগ্যতা রাখেন বলে আমরা বিশ্বাস করি।"তরুণ প্রজন্মের ভোটাররাও তাঁর প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। 

স্থানীয় যুব সমাজের প্রতিনিধি জুয়েল জানান, শিক্ষার প্রসার, বেকারত্ব দূরীকরণ এবং মাদকমুক্ত সমাজ গঠনে সারোয়ার হোসেন লিটন এর মতো শিক্ষিত ও দূরদর্শী নেতৃত্বের বিকল্প নেই।

এ বিষয়ে সম্ভাব্য প্রার্থী সারোয়ার হোসেন লিটন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। দল ও এলাকার সাধারণ মানুষ যদি আমাকে যোগ্য মনে করেন এবং দায়িত্ব দেন, তবে আমি তাড়াইল - করিমগঞ্জ নিয়ে কিশোরগঞ্জ -৩ এই আসনটি কে একটি আধুনিক ও মডেল আসন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জ -৩ আসনে এমপি প্রার্থী হচ্ছেন তাড়াইল উপজেলার সারোয়ার হোসেন লিটন

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

তাড়াইল -করিমগঞ্জ [কিশোরগঞ্জ-৩] আসনের সংসদ সদস্য ডঃ ওসমান ফারুক শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করায় শূন্য আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারোয়ার হোসেন লিটন কে,নিয়ে স্থানীয় জনসাধারণ ও তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। আজ ১৭ নভেম্বর এলাকার সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় তাঁকে সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কথা বলে জানা গেছে, সারোয়ার হোসেন লিটন দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছেন। করোনাকালীন সংকট, প্রাকৃতিক দুর্যোগ কিংবা ব্যক্তিগত যেকোনো প্রয়োজনে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাঁর এই নিরলস সমাজসেবা ও সজ্জন ব্যক্তিত্বের কারণে তিনি স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

স্থানীয় প্রবীণ ভোটার ও ব্যবসায়ী সোহেল মিয়া বলেন, "আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই, যিনি সুখে-দুঃখে আমাদের পাশে থাকবেন এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নে কাজ করবেন। সারোয়ার হোসেন লিটন সেই যোগ্যতা রাখেন বলে আমরা বিশ্বাস করি।"তরুণ প্রজন্মের ভোটাররাও তাঁর প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। 

স্থানীয় যুব সমাজের প্রতিনিধি জুয়েল জানান, শিক্ষার প্রসার, বেকারত্ব দূরীকরণ এবং মাদকমুক্ত সমাজ গঠনে সারোয়ার হোসেন লিটন এর মতো শিক্ষিত ও দূরদর্শী নেতৃত্বের বিকল্প নেই।

এ বিষয়ে সম্ভাব্য প্রার্থী সারোয়ার হোসেন লিটন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। দল ও এলাকার সাধারণ মানুষ যদি আমাকে যোগ্য মনে করেন এবং দায়িত্ব দেন, তবে আমি তাড়াইল - করিমগঞ্জ নিয়ে কিশোরগঞ্জ -৩ এই আসনটি কে একটি আধুনিক ও মডেল আসন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা