সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের পৌর সাধারণ সম্পাদক আলী হোসেন লুলুসহ বিভিন্ন মামলার ১৫ আসামিকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের ৮ জন নেতাকর্মী, আদালতের ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং বিভিন্ন মামলার আসামি রয়েছে।
শুক্রবার বিকেলে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার মধ্যরাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ৮ জন নেতাকর্মীসহ মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লাপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ওসি জানিয়েছেন।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন