দাবি মোদের একটাই, বারোমাসি রাস্তা চাই” — এই স্লোগানে সংযোগ, সুরক্ষা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে সুনামগঞ্জের মধ্যনগরে এলাকাবাসীর বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মধ্যনগর উপজেলা থেকে কলমাকান্দা উপজেলার উন্নত যোগাযোগের জন্য প্রয়োজনীয় ব্রিজ, কালভার্ট নির্মাণ করে পানি প্রবাহের পথ ঠিক রেখে জনগুরুত্বপূর্ণ অলওয়েদার সড়ক নির্মাণের দাবিতে এই মানববন্ধন হয়।
শুক্রবার, ১৩ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে মধ্যনগর আখড়া সংলগ্ন মধ্যনগর-কলমাকান্দার মেঠোপথে দুই উপজেলাবাসীর ব্যানারে মানববন্ধনে অংশ নেন তীরবর্তী গ্রামের বাসিন্দা, দুই উপজেলার যানবাহন শ্রমিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, মধ্যনগর ও কলমাকান্দা এই দুই উপজেলার মধ্যে ব্যবসায়িক, সামাজিক, আত্মীয়তাসহ বিভিন্ন দিক থেকে গভীর সম্পৃক্ততা রয়েছে। শিক্ষার্থী, ব্যবসায়ী ও মধ্যনগরের পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি স্থায়ীভাবে, অর্থাৎ বারোমাসি হিসেবে নির্মাণ করা অত্যন্ত জরুরি।
পরিবেশের ভারসাম্য বজায় রেখে, খাল ও কালভার্ট নির্মাণ এবং পানির প্রবাহ ঠিক রেখে মধ্যনগর আখড়া ঘাট থেকে গলহা পর্যন্ত অলওয়েদার রাস্তা নির্মাণের দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিনের এই দাবি পূরণে মাত্র ৫ কিলোমিটার রাস্তায় স্বল্প খরচে ২ থেকে ৫ ফুট মাটি ভরাট করলেই স্থায়ী সড়ক নির্মাণ সম্ভব। এতে দুর্ভোগ কমবে এবং রাজধানী ও নেত্রকোনা জেলার সঙ্গে নিরাপদ যোগাযোগ তৈরি হবে।
এ লক্ষ্যে কলমাকান্দার কৃতি সন্তান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের সুদৃষ্টি কামনা করে বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানান মানববন্ধনে অংশ নেওয়া লোকজন।
এ সময় জনস্বার্থে রাস্তা নির্মাণের দাবিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক আবুল বাসার, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, সদর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক কামাল হোসেন, স্থানীয় বাসিন্দা বিধান তালুকদার, ডা. মুক্তধীর হোসেন সুজন, কবি অসীম সরকার, হাওরপাড়ের কৃষক প্রণয় সরকার, অটোচালক কাজল সরকার, শরীফ আহমেদ, শিক্ষক সুব্রত সরকার নন্দন, রাইসুল ইসলাম তপু ও স্বাস্থ্যকর্মী মেহেদী হাসান হৃদয়সহ আরও অনেকে।
এ বিষয়ে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল জানান, এ বিষয়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে কথা হয়েছে এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন