দৈনিক আলোকিত সলঙ্গা

লালপুরে শয়নকক্ষ থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার​"

নাটোরের লালপুরে নিজ শয়নকক্ষ থেকে শামসুন্নাহার সুমনা (১৮) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।​

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল আনুমানিক ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে উপজেলার ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নের পুরাতন ঈশ্বরদী পূর্বপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শামসুন্নাহার সুমনা ওই গ্রামের এস এম ইব্রাহিম হোসেনের মেয়ে।​পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সুমনার বাবা এস এম ইব্রাহিম হোসেন নিজ বাড়ির পূর্বমুখী শয়নকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। কোনো সাড়াশ শব্দ না পেয়ে তিনি ঘরের পশ্চিম পাশের জানালা দিয়ে উঁকি দিয়ে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এ সময় ঘরের স্টিলের দরজা ভেতর থেকে আটকানো থাকায় কুড়াল ও দা দিয়ে কুপিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং তাকে নিচে নামান। তবে ততক্ষণে তিনি মারা যান।​নিহতের গলায় কমলা রঙের নাইলনের ওড়না পেঁচানো ছিল বলে জানা গেছে। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকা অবস্থায় এই রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।​খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

লালপুরে শয়নকক্ষ থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার​"

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

নাটোরের লালপুরে নিজ শয়নকক্ষ থেকে শামসুন্নাহার সুমনা (১৮) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।​

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল আনুমানিক ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে উপজেলার ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নের পুরাতন ঈশ্বরদী পূর্বপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শামসুন্নাহার সুমনা ওই গ্রামের এস এম ইব্রাহিম হোসেনের মেয়ে।​পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সুমনার বাবা এস এম ইব্রাহিম হোসেন নিজ বাড়ির পূর্বমুখী শয়নকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। কোনো সাড়াশ শব্দ না পেয়ে তিনি ঘরের পশ্চিম পাশের জানালা দিয়ে উঁকি দিয়ে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এ সময় ঘরের স্টিলের দরজা ভেতর থেকে আটকানো থাকায় কুড়াল ও দা দিয়ে কুপিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং তাকে নিচে নামান। তবে ততক্ষণে তিনি মারা যান।​নিহতের গলায় কমলা রঙের নাইলনের ওড়না পেঁচানো ছিল বলে জানা গেছে। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকা অবস্থায় এই রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।​খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা