দৈনিক আলোকিত সলঙ্গা

সলঙ্গায় চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সলঙ্গা ইউনিয়নে ২ নং ওয়ার্ড নাইমুরি বাজার মাঠ চত্বরে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী মিজানুর রহমানের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেন।

উক্ত অনুষ্ঠানে সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র উপদেষ্টা মন্ডলের সদস্য হেদায়েতুল হক আয়ুব,সলঙ্গা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শরিফুল ইসলাম,ওয়ার্ড কৃষক দলের সভাপতি সুলতান মাহমুদ, সংগঠনিক সিরাজুল ইসলাম, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি পিয়ার আলী, সলঙ্গা ইসলামী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুস সবুর মাস্টার।

সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত মানুষের অংশগ্রহণে নির্বাচনী পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে। উপস্থিত ব্যক্তিরা মিজানুর রহমানের প্রতি তাঁদের সমর্থন জানান এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর পক্ষে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ মতবিনিময় সভাকে কেন্দ্র করে সলঙ্গা ইউনিয়নের স্থানীয় রাজনীতিতে সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমানের নির্বাচনী আলোচনা ও আগ্রহ আরও জোরালো হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

সলঙ্গায় চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সলঙ্গা ইউনিয়নে ২ নং ওয়ার্ড নাইমুরি বাজার মাঠ চত্বরে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী মিজানুর রহমানের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেন।

উক্ত অনুষ্ঠানে সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র উপদেষ্টা মন্ডলের সদস্য হেদায়েতুল হক আয়ুব,সলঙ্গা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শরিফুল ইসলাম,ওয়ার্ড কৃষক দলের সভাপতি সুলতান মাহমুদ, সংগঠনিক সিরাজুল ইসলাম, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি পিয়ার আলী, সলঙ্গা ইসলামী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুস সবুর মাস্টার।

সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত মানুষের অংশগ্রহণে নির্বাচনী পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে। উপস্থিত ব্যক্তিরা মিজানুর রহমানের প্রতি তাঁদের সমর্থন জানান এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর পক্ষে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ মতবিনিময় সভাকে কেন্দ্র করে সলঙ্গা ইউনিয়নের স্থানীয় রাজনীতিতে সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমানের নির্বাচনী আলোচনা ও আগ্রহ আরও জোরালো হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা