দৈনিক আলোকিত সলঙ্গা

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

এসআরবির হাতে গ্রেফতার কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারম

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারমকে (৪৪) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। 

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মেঘনা টোলপ্লাজা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

বুধবার (৪ নভেম্বর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-১১ অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ। 

হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারমের বাড়ি চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার উত্তর বরকল সর্দার বাড়ি এলাকায়। 

এসআরবি জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত ২০১৩ সালের ১৯ মে আসামি আবু মোকারমকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এরপর ৯ জুলাই থেকে তিনি গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তন ও সংকটপূর্ণ পরিস্থিতিতে পরদিন ৬ আগস্ট সকালে কারাবন্দিরা সংঘবদ্ধ হয়ে দাঙ্গা-হাঙ্গামা ও অগ্নিসংযোগ শুরু করেন। এক পর্যায়ে বন্দিরা কারারক্ষীদের জিম্মি করে বৈদ্যুতিক পিলার ভেঙে তৈরি করা মই দিয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যায়। পলাতক আসামিদের মধ্যে আবু মোকারমও ছিলেন। ওই ঘটনায় কারা কর্তৃপক্ষ বাদী হয়ে গাজীপুরের কোনাবাড়ী থানায় মামলা দায়ের করেন। 

এসআরবি আরও জানায়, কারাগার থেকে পালানোর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারম গ্রেফতার এড়াতে বিভিন্নভাবে ছদ্মবেশ ধারণ করেন এবং পরিচয় গোপন রেখে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে এসআরবি-১১ এর গোয়েন্দা নজরদারি ও আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় আবু মোকারমের অবস্থান নিশ্চিত হয়ে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 

এসআরবি জানায়, গ্রেফতারকৃত আসামি আবু মোকারম জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে পারিবারিক শত্রুতার জের ধরে আসামি আবু মোকারমসহ অন্য আসামিরা মিলে তার বোনের চাচি শাশুড়িকে হত্যা করে বাড়ির পাশে ধান খেতে ফেলে রাখেন। ওই ঘটনায় চট্টগ্রামের চন্দনাইশ থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলায় আবু মোকারম ১ নম্বর আসামি ছিলেন। ওই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত বিচারকার্য শেষে তার মৃত্যুদণ্ডের রায় দেন। 

গ্রেফতারকৃত আসামি আবু মোকারমের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও এসআরবি জানিয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা