পোশাক শ্রমিকদের ন্যায্য পাওনা পাওয়ার ক্ষেত্রে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়েছেন জানতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান তিনি।
জামায়াত আমির বলেন, ‘গত কয়েকদিন ধরে বিভিন্ন শিল্পাঞ্চল এলাকার পোশাক শ্রমিকরা তাদের বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবি-দাওয়া নিয়ে আন্দোলনে মাঠে রয়েছেন। এরইমধ্যে এই আন্দোলনের কারণে অনেক শিল্প কারখানা বন্ধ রাখা হয়েছে। দু-এক জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে।’
গাজীপুরে শ্রমিক তৌফিককে হত্যার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘গতকাল গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিক তৌফিককে হত্যা করা হয়েছে। সুষ্ঠ তদন্তের মাধ্যমে অতিদ্রুত এই হত্যাকাণ্ডের জন্য দায়ীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’
শিল্প খাতের বড় কোনো বিপর্যয় ঘটলে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়ার আশঙ্কা করে শফিকুর রহমান বলেন, ‘আশা করেছিলাম সরকার দ্রুত এই সমস্যার যৌক্তিক সমাধানে যাবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে শ্রমিকদের জন্য স্বল্প বেতনে আসলেই জীবনধারণ করা অনেকটা অসম্ভব। তাদের দাবিকে বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে দ্রুতই বেতন কাঠামো পুনর্বিন্যাস করার প্রয়োজন ছিল। সরকার এ পর্যন্ত এই পদক্ষেপটি নিতে পারেনি।’
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শ্রমিকদের ন্যায্য দাবি পাওয়ার ক্ষেত্রে সরকার যেন দ্রুত সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া যত বিলম্বিত হবে শিল্পখাতের ক্ষতি ততই বাড়বে। এই ধরনের পরিস্থিতিতে সুযোগ সন্ধানী অনেকে বিভিন্ন ধরনের সুযোগের সদব্যবহারের চেষ্টা করে।’
শ্রমিক প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ‘আপনাদের প্রতিষ্ঠান আপনারা বাঁচিয়ে রাখুন। আমরা আপনাদের ন্যায্য অধিকারের পক্ষে। শিল্প বেঁচে থাকলে আপনারাও বেঁচে থাকবেন।’
মালিকপক্ষের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘শ্রমিকদের আপন পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করুন। তাহলে সিদ্ধান্ত নেয়া সহজ হয়ে যাবে।’

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন