দৈনিক আলোকিত সলঙ্গা

সাভারে শ্রমিক বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

বুধবার (৪ নভেম্বর) হেমায়েতপুর, পদ্মার মোড়ে পুলিশ ভ্যানে ও মোটরসাইকেলে আগুন দিয়েছেন বিক্ষুব্ধরা। ছবি: সময় সংবাদ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ ও অন্যায়ভাবে ছাঁটাই বাতিলের দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক আহত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে হেমায়েতপুর, পদ্মার মোড় ও উলাইলে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়।

এ দিকে সংঘর্ষের সময় পুলিশ ভ্যানে ও  মোটরসাইকেলে আগুন দিয়েছেন বিক্ষুব্ধরা।

আহতরা হলেন: চ্যানেল ২৪-এর রিপোর্টার নাজমুল হুদা ও ক্যামেরাপারসন মো. উজ্জ্বল হোসেন। তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়া হয়েছে লাইভ সম্প্রচারের ডিভাইস। ভাঙচুর করা হয়েছে সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত ক্যামেরা।

জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে হেমায়েতপুরের পদ্মার মোড়ে আন্দোলনরত শ্রমিকদের একটি অংশ একটি পুলিশ ভ্যান ও একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে যান বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। পরে উত্তেজিত শ্রমিক ও জনতার একটি অংশ সাংবাদিকদের ধাওয়া করে।

এতে হামলায় চ্যানেল ২৪-এর রিপোর্টার নাজমুল হুদা ও চিত্র সাংবাদিক মো. উজ্জ্বল হোসেন গুরুতর আহত হন। তাদের মারধর করা হয় এবং সঙ্গে থাকা লাইভ ডিভাইস ছিনিয়ে নেয়ার পাশাপাশি ক্যামেরা ভাঙচুর করা হয়।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান নূর বলেন, শ্রমিকরা তিন দফা দাবি নিয়ে মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সাভারে শ্রমিক বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা