সাতক্ষীরার দেবহাটায় পর্নোগ্রাফি ও চাঁদাবাজি মামলায় কন্টেন্ট ক্রিয়েটর কথিত গণমাধ্যম কর্মী পরিচয় দানকারী নৌবাহিনী থেকে বরখাস্ত/ কোট মার্শাল হওয়া ছাত্রলীগ কর্মী, অস্ত্র ও মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ আল-মামুনকে তার বাড়ি থেকে আটক করেছে পুলিশ। দেবহাটা থানার নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বর্তমান সাতক্ষীরায় বসবাসকারী সাহেব আলীর দায়ের করা পর্নোগ্রাফি ও চাঁদাবাজি, ব্ল্যাক মেইলিংয়ের মামলায় সাতক্ষীরা সদর থানা পুলিশ মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে তার বাড়ি থেকে আটক করে। আটককৃত আব্দুল্লাহ আল মামুন (৩৫) দেবহাটা থানার চন্ডিপুর গ্রামের প্রাক্তন শিক্ষক চন্ডিপুর কিন্ডার গার্ডেনের পরিচালক করিম উল্লাহ ও ফরিদা পারভীনের ছেলে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ( ফেসবুক) অশ্লীল ছবি ও ভিডিও ছড়িয়ে সম্মানহানির ভয় দেখিয়ে মোটা অংকের চাঁদার টাকা দাবি ও আদায়ের ঘটনার আলোচিত কনটেন্ট ক্রিয়েটার কথিত গণমাধ্যম কর্মী পরিচয় দানকারী আলোচিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী কালীগঞ্জের ছাত্রলীগ নেতা নাসির উদ্দিনের সহযোগী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে পর্নোগ্রাফি ও চাঁদাবাজি আইনে মামলা হয়েছে।
দেবহাটা উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও বর্তমান সাতক্ষীরায় বসবাসকারী সাহেব আলী বাদী হয়ে সখিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিসান বাবুল, কন্টেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুন এবং বাদী সাহেব আলির দ্বিতীয় স্ত্রী জান্নাতুল ফেরদৌস ওরফে মৌসুমী সহ আরো ২/৩ জনকে আসামি করে গত ১ নভেম্বর সাতক্ষীরা সদর থানায় মামলা করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায় পারিবারিক কলহ ও বনিবনা না হওয়ার কারণে ৬/৭ মাস আগে সাহেব আলী তার স্ত্রীকে তালাক দেন। তালাক দেওয়া স্ত্রী দাম্পত্য জীবনের অন্তরঙ্গ মুহূর্তের মেলামেশার ছবি গোপনে ভিডিও ধারণ করে রাখে। পরবর্তীতে কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুনের মাধ্যমে বাদী চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে চাঁদা দাবি করে ভয় ভীতি দেখায়। পরে ২০ অক্টোবর আবার ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। টাকা না দেওয়ায় গত ২৯ অক্টোবর সখিপুর ইউনিয়ন ছাত্রদল নামে একটি ফেসবুক আইডি থেকে এবং কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুন নামে ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ছবি ও ভিডিও প্রকাশ করা হয় বলে এজহারে উল্লেখ করা হয়েছে। এ সব ঘটনার পক্ষে ভিডিও ,স্ক্রিনশট ও অডিও রেকর্ডিং সংরক্ষিত আছে বলে বাদি দাবী করেছেন। বাদী সাহেব আলী আরো অভিযোগ করেন প্রথমে ৫ লক্ষ টাকা, পরে ৩ লক্ষ এবং এক পর্যায়ে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে। পরে সমঝোতার কথা বলে ৫০ হাজার টাকা দেওয়ার পরও ব্ল্যাকমেইলিং অব্যাহত রাখে।
আব্দুল্লাহ আল মামুন নৌবাহিনী থেকে বরখাস্ত/কোর্ট মার্শালে চাকরিচ্যুত হয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে জেলা জুড়ে বিভিন্ন অপকর্মের সঙ্গে যুক্ত হয়ে পড়ে। পরে কনটেন্ট ক্রিয়েটর বিভিন্ন ভিডিওর ফাঁদে ফেলে জেলা জুড়ে সড়ক ও জনপদ বিভাগের রাস্তার অনিয়ম দুর্নীতির ধুয়ো তুলে ঠিকাদার ও জনপদ বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে আসছিল। এ ছাড়াও সমাজের বিভিন্ন ব্যবসায়ী, ধনাঢ্য ব্যক্তিদের ছবি ব্ল্যাকমেইলিং করে মোটা অংকের টাকা আদায় করে আসছিল। জেলা জুড়ে বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, বালু মহল ,নির্মাণাধীন রাস্তার ঠিকাদার সহ সংশ্লিষ্ট সরকারি, বেসরকারি কর্মকর্তাদের ফাঁদে ফেলে চাঁদা আদায় করে আসছিল। দাবি কৃত চাঁদা না দেওয়ায় গত কয়েক মাস আগে কৃষ্ণনগরে ৩ অস্ত্র, গুলি সহ শীর্ষ ৪ ডাকাত ধরা পড়ে। ডাকাতদের কাছে অস্ত্র বিক্রেতা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা অস্ত্র ও মাদক কারবারি নাসিরের নিকট থেকে মোটা অংকের টাকা নিয়ে বিষয়টি ভিন্ন খাতে প্রভাবিত ও ঘটনা ধামাচাপা দিতে প্রতিবেদনের ঐ সাংবাদিককে জড়িয়ে ডাকাতদের সঙ্গে ছবি বানিয়ে কনটেন্ট ক্রিয়েটর আব্দুল আল মামুন তার নিজস্ব আইডি থেকে প্রচার করে। উক্ত ঘটনায় সাইবার নিরাপত্তা আইনে কালিগঞ্জ থানায় আব্দুল্লাহ আল মামুন ও মাদক ও ব্যবসায়ি নাসিরের নামে গত ২৯ সেপ্টেম্বর কালিগঞ্জ থানায় ১৫২১ নং একটি জিডি করা হয়। যেটা বর্তমানে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সাতক্ষীরায় তদন্তাধীন ও পর্নোগ্রাফি মামলার প্রক্রিয়াধীন আছে। বর্তমানে কন্টেন্ট ক্রিকেটার আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার হয়ে জেলে থাকলেও তার সহযোগী সাজাপ্রাপ্ত পুলিশের পরোয়ানভুক্ত আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছে। এ বিষয়ে পুলিশ একাধিকবার অভিযান চালিয়েও তাকে গ্রেফতার করতে পারেনি। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত জামিল কবির জানান পর্নোগ্রাফি আইনে করা মামলায় কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও ব্ল্যাক মেইলিংয়ের একাধিক অভিযোগ পাওয়া গেছে বলে জানান। তাকে ছাড়ানোর জন্য একটি রাজনৈতিক মহল দিনভর দৌড়ঝাপ করতে দেখা গেছে।

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন