দৈনিক আলোকিত সলঙ্গা

আশুলিয়ায় শ্রমিক উস্কানির অভিযোগ ৩ নেতা আটক

 আশুলিয়ায় শ্রমিকদের উস্কানি দিয়ে বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে তিন শ্রমিক নেতাকে আটক করেছে ঢাকা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

‎

বুধবার (৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর দিদির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম। 

‎এর আগে মঙ্গলবার রাতে তাদের আশুলিয়ায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

‎

‎আটকরা হলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক (আশুলিয়া) আব্দুল হালিম (৩৭), বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক (কেন্দ্রীয়) মো: শামীম (৪৮) এবং বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো: মনসুর আলী (৪৬)।

‎

‎ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুল বলেন, শ্রমিক আন্দোলনে শ্রমিকদের উস্কানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ইরাবো এলাকা থেকে শ্রমিক নেতা শামীম, বাইপাইল বসুন্ধরা সোনিয়া মার্কেট এলাকা থেকে হালিম ও মনসুরকে হেফাজতে নেয়া হয়।

‎

‎আটক নেতাদের আশুলিয়া থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। সেখানে হস্তান্তরের পর তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেয়া করা হবে ।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

আশুলিয়ায় শ্রমিক উস্কানির অভিযোগ ৩ নেতা আটক

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

 আশুলিয়ায় শ্রমিকদের উস্কানি দিয়ে বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে তিন শ্রমিক নেতাকে আটক করেছে ঢাকা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

‎

বুধবার (৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর দিদির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম। 

‎এর আগে মঙ্গলবার রাতে তাদের আশুলিয়ায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

‎

‎আটকরা হলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক (আশুলিয়া) আব্দুল হালিম (৩৭), বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক (কেন্দ্রীয়) মো: শামীম (৪৮) এবং বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো: মনসুর আলী (৪৬)।

‎

‎ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুল বলেন, শ্রমিক আন্দোলনে শ্রমিকদের উস্কানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ইরাবো এলাকা থেকে শ্রমিক নেতা শামীম, বাইপাইল বসুন্ধরা সোনিয়া মার্কেট এলাকা থেকে হালিম ও মনসুরকে হেফাজতে নেয়া হয়।

‎

‎আটক নেতাদের আশুলিয়া থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। সেখানে হস্তান্তরের পর তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেয়া করা হবে ।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা