দৈনিক আলোকিত সলঙ্গা

খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকোনা বাজারে অগ্নিকাণ্ড: ঘটনাস্থল জেলা প্রশাসকের পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান

সিরাজগঞ্জ সদর উপজেলার ৫নং খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকোনা বাজারে গতকাল ৩০ অক্টোবর দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাজারের প্রায় সব দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।শনিবার(৩১ অক্টোবর-২০২৬)  ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  মোঃ আমিনুল ইসলাম। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে প্রত্যেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও মার্কেটের মালিকপক্ষকে ভবিষ্যতে ঢেউটিন, শুকনো খাবারসহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। 

এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

 একই দিনে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসন ও সিরাজগঞ্জ পৌরসভার সমন্বয়ে পৌরসভার ১৫টি ওয়ার্ডসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসক নিজেও এ কার্যক্রমে অংশগ্রহণ করেন। সিরাজগঞ্জ জেলা প্রশাসন  দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সমন্বিত কার্যক্রম অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

রোববার, ০১ নভেম্বর ২০২৬

খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকোনা বাজারে অগ্নিকাণ্ড: ঘটনাস্থল জেলা প্রশাসকের পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জ সদর উপজেলার ৫নং খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকোনা বাজারে গতকাল ৩০ অক্টোবর দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাজারের প্রায় সব দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।শনিবার(৩১ অক্টোবর-২০২৬)  ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  মোঃ আমিনুল ইসলাম। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে প্রত্যেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও মার্কেটের মালিকপক্ষকে ভবিষ্যতে ঢেউটিন, শুকনো খাবারসহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। 

এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

 একই দিনে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসন ও সিরাজগঞ্জ পৌরসভার সমন্বয়ে পৌরসভার ১৫টি ওয়ার্ডসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসক নিজেও এ কার্যক্রমে অংশগ্রহণ করেন। সিরাজগঞ্জ জেলা প্রশাসন  দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সমন্বিত কার্যক্রম অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা