পাবনার ভাঙ্গুড়ায় ২০০৬সালের ২৮অক্টোবর স্মরনীয় ঘটনার নিহতদের বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গুড়া উপজেলা ও পৌর শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টায় আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গুড়া উপজেলা শাখার আমির ও খানমরিচ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মাওলানা মহির উদ্দিন, ভাঙ্গুড়া উপজেলা শাখার নায়েবে আমির মজিবুর রহমান,ভাঙ্গুড়া উপজেলা জামায়াতের সেক্রেটারী ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আবুল হাশেম, ভাঙ্গুড়া ইউপি জামায়াতের আমির ও ভাঙ্গুড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ আহমদ হালিম মাজহার নূর, যুব বিভাগের সভাপতি আবু সাদিক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কুদরৎ আলী এবং সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় নিহতদের স্মরণ করেন এবং ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানান। এ সময় তাঁরা ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ঘটনার সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, ২৮ অক্টোবরের ঘটনায় নিহতদের স্মৃতি জাতির কাছে গুরুত্বপূর্ণ। তাঁরা এ ঘটনার বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।কর্মসূচিতে জামায়াতে ইসলামী ও সংশ্লিষ্ট সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন