দৈনিক আলোকিত সলঙ্গা

সিরাজগঞ্জে "বিশ্ব হাতধোয়া দিবস-২০২৬খ্রি." পালিত

 “হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে -সিরাজগঞ্জে "বিশ্ব হাতধোয়া দিবস-২০২৬খ্রি." পালিত হয়েছে। 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যমুনা প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সহায়তায় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে-

বুধবার (২৮অক্টোবর-২০২৬ খ্রি.) সকালে সিরাজগঞ্জ  জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে হাতধোয়া  দিবসটি উপলক্ষ্যে  হাত ধোয়ার প্রদর্শনী, অনুশীলন, শিক্ষা প্রতিষ্ঠানে হাত ধোয়ার উপকরণ বিতরণ কার্যক্রম করা হয়। কর্মসূচি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ,কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে  আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম। এ অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন,  জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ রোকনুজ্জামান।

উক্ত আলোচনা সভায় বক্তব্যে রাখেন,  অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ নূর নাহার বেগম, ডেপুটি সিভিল সার্জন উম্মে হাবিবা, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি, বাংলাভিশন টিভির  জেলা প্রতিনিধি মোঃ হারুন অর রশিদ   খাঁন হাসান, এফআইভিডিবির প্রতিনিধি হাসান এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যমুনা প্রকল্পের প্রজেক্ট অফিসার সাইফুল ইসলাম। এ ছাড়া শিক্ষক ও শিক্ষার্থীরাও দিবসটির গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন । বক্তারা বলেন, ব্যক্তি ও পারিবারিক জীবনে সুস্থতা বজায় রাখতে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার 

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও ও গণমাধ্যম প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিরাজগঞ্জ ইউনিটের যুব সদস্যরা অংশগ্রহণ করেন। দিবসের কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীদের হাত ধোয়ার গুরুত্ব, সঠিক সময় ও নিয়ম সম্পর্কে ধারণা দেওয়া হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যমুনা প্রকল্পের প্রজেক্ট অফিসার সাইফুল ইসলামের নেতৃত্বে যুব সদস্যরা হাত ধোয়ার প্রদর্শনী ও অনুশীলনে কারিগরি সহায়তা প্রদান করেন। পরে যমুনা প্রকল্পের সহায়তায় ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে হাত ধোয়ার উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও সিরাজগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটি'র যুব সদস্যদের নেতৃত্বে পৃথকভাবে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক নিয়ম ও ধাপ হাতে-কলমে অনুশীলন করানো হয়। এ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

সিরাজগঞ্জে "বিশ্ব হাতধোয়া দিবস-২০২৬খ্রি." পালিত

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭১১৪৫৪০১৮, ০১৮১১১৯৭৮৪১ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা