সিরাজগঞ্জে মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা চিহ্নিতকরণ এবং মানবাধিকারকর্মীদের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এনডিপি) আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) সহযোগিতায় ‘Defending Human Rights through Network Strengthening (DHRNS)’ প্রকল্পের আওতায়-
বুধবার (২৮অক্টোবর-২০২৬খ্রি.) সকাল হতে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ শহরের এনডিপি'র মাসুমপুর শাখা কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সভায় সিরাজগঞ্জের হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ২৮ জন সদস্য অংশ নেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ এইচআরডি নেটওয়ার্কের সহকারী কনভেনার হেলাল আহমেদ। সভা পরিচালনা করেন এনডিপির উপ-পরিচালক কাজী মাসুদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন খান।
বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মোঃ নজরুল ইসলাম।সভাটি সফলভাবে আয়োজন ও পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন এনডিপির ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস মনিটরিং অফিসার শিপন চন্দ্র নাগ।
উক্ত সভায় আগের সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, গত তিন মাসের ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদন উপস্থাপন এবং দেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সিরাজগঞ্জ জেলার মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা চিহ্নিতকরণ এবং এসব ঘটনায় মানবাধিকার রক্ষাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
প্রধান অতিথি ও বিশেষ অতিথি এনডিপি এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের এ উদ্যোগকে স্বাগত জানান। তাঁরা মানবাধিকার সুরক্ষায় সংশ্লিষ্টদের কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন