দৈনিক আলোকিত সলঙ্গা

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন সলঙ্গার কৃতি সন্তান মিয়া সাত্তার-

রুশ ব্যবসায়ী ও ন্যাশনাল গ্রুপের প্রধান এবং সিরাজগঞ্জের সলঙ্গার কৃতি সন্তান জনাব মিয়া সাত্তার নবগঠিত রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন।

গত ২২ অক্টোবর রাশিয়ার রাজধানী মস্কোতে রাশিয়ান ফেডারেশন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে কাউন্সিলটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

রাশিয়া-বাংলাদেশের মধ্যে বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত এই কাউন্সিল দুই দেশের আন্তঃসরকারি কমিশনের সহযোগী হিসেবে কাজ করবে। বাজার বিশ্লেষণ, সম্ভাবনাময় ব্যবসায়িক ক্ষেত্র চিহ্নিত করা এবং বাজারে প্রবেশের বিদ্যমান বাধাগুলো নিরূপণ করা হবে কাউন্সিলটির অন্যতম প্রধান কাজ।

সভায় সভাপতিত্ব করেন রাশিয়ান ফেডারেশন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট ভ্লাদিমির পাদালকো। অনুষ্ঠানে রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামসহ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মিয়া সাত্তারের এই নিয়োগে সলঙ্গার ব্যবসায়ী মহল ও স্থানীয়দের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে। তাঁর নেতৃত্বে দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সামাজিক সংগঠন " প্রিয় সলঙ্গার গল্প" পরিবার মিয়া সাত্তার নবগঠিত রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন সলঙ্গার কৃতি সন্তান মিয়া সাত্তার-

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

রুশ ব্যবসায়ী ও ন্যাশনাল গ্রুপের প্রধান এবং সিরাজগঞ্জের সলঙ্গার কৃতি সন্তান জনাব মিয়া সাত্তার নবগঠিত রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন।

গত ২২ অক্টোবর রাশিয়ার রাজধানী মস্কোতে রাশিয়ান ফেডারেশন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে কাউন্সিলটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

রাশিয়া-বাংলাদেশের মধ্যে বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত এই কাউন্সিল দুই দেশের আন্তঃসরকারি কমিশনের সহযোগী হিসেবে কাজ করবে। বাজার বিশ্লেষণ, সম্ভাবনাময় ব্যবসায়িক ক্ষেত্র চিহ্নিত করা এবং বাজারে প্রবেশের বিদ্যমান বাধাগুলো নিরূপণ করা হবে কাউন্সিলটির অন্যতম প্রধান কাজ।

সভায় সভাপতিত্ব করেন রাশিয়ান ফেডারেশন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট ভ্লাদিমির পাদালকো। অনুষ্ঠানে রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামসহ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মিয়া সাত্তারের এই নিয়োগে সলঙ্গার ব্যবসায়ী মহল ও স্থানীয়দের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে। তাঁর নেতৃত্বে দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সামাজিক সংগঠন " প্রিয় সলঙ্গার গল্প" পরিবার মিয়া সাত্তার নবগঠিত রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭১১৪৫৪০১৮, ০১৮১১১৯৭৮৪১ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা