অগ্রণী ব্যাংক পিএলসি, জয়পুরহাট অঞ্চলে শ্রেণীকৃত ঋণ হ্রাস, ঋণ আদায় জোরদার এবং সরকার ঘোষিত CMSME খাতে পুনঃঅর্থায়নের (Re-Finance) আওতায় ঋণ বিতরণ বাড়ানোর লক্ষ্যে ৭৫ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়নবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) অগ্রণী ব্যাংক পিএলসির জয়পুরহাট আঞ্চলিক কার্যালয়ে অঞ্চলাধীন সব শাখার ব্যবস্থাপকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক পিএলসি, জয়পুরহাট অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চলপ্রধান মোঃ জুলফিকার আলী আকন্দ। প্রধান অতিথি ছিলেন রাজশাহী সার্কেলের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ ফয়ছল মোর্শেদ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সার্কেলের সহকারী মহাব্যবস্থাপক মোঃ মোন্তাজ আলী।
সভায় কৃষি উৎপাদন বৃদ্ধি, পল্লি অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার ঘোষিত ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম এবং উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া বিশেষ এক্সিট নীতিমালা বাস্তবায়ন, খেলাপি ঋণ আদায় বৃদ্ধি এবং CMSME খাতে পুনঃঅর্থায়ন সুবিধার সঠিক ও দ্রুত বাস্তবায়নে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় শাখা ব্যবস্থাপক ও আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা পারস্পরিক সমন্বয় ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আগামী ৭৫ দিনের বিশেষ কর্মপরিকল্পনা সফলভাবে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময়ের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন