নাটোরে লালপুর থানা পুলিশের এক বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের ৪ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।শনিবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে (শুক্রবার দিবাগত রাতে) লালপুর থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিজ নিজ বসতবাড়ী থেকে তাদের গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলেন মোঃ জাহাঙ্গীর আলম (৪৫): লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। মোঃ হাফিজুর রহমান (৩৫): যুবলীগের সক্রিয় কর্মী। তিনি রামকৃষ্ণপুর গ্রামের মৃত তছলিম উদ্দীনের ছেলে।৩. মোঃ শরিফুল ইসলাম (৫২): লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি উত্তর লালপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।৪. মোঃ ইমন আহম্মেদ ওরফে আগুন (২২): লালপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও মুক্তিযুদ্ধ মঞ্চের সাংগঠনিক সম্পাদক। তিনি একই এলাকার মোঃ শরিফুল ইসলামের ছেলে।পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১ এপ্রিল লালপুর থানায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ৬(২)/৮/১২/১৩ ধারায় দায়েরকৃত একটি মামলায় (মামলা নং-০১) তাদের গ্রেফতার দেখানো হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের শনিবারই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন