লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে অভিযান চালিয়ে ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ইউসূফ আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮ টার দিকে রৌমারী থানাধীন বন্দবেড় ইউনিয়নের বাইশপাড়া গ্ৰামের মোঃ জসির উদ্দিনের টং দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবিরের নেতৃত্বে রৌমারী থানার জরুরি পার্টি অভিযানটি পরিচালনা করে।
অভিযান কালে রৌমারী উপজেলার সদর ইউনিয়নের বামনের চর গ্ৰামের মৃত আব্দুল জলিলের ছেলে ইউসুফ আলী (৩৮)কে হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে কালো জিপারযুক্ত প্যাকেটের ভেতর থেকে কমলা রঙের মোট তিন হাজার পাঁচশত (৩৫০০) পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ইউসূফ আলী রৌমারী থানাধীন চর বামনের চর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
এ বিষয়ে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির বলেন, রৌমারী, রাজিবপুর ও ঢুষমারা থানা এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। মাদক কারবারে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন