দৈনিক আলোকিত সলঙ্গা

লালপুরে ইয়াবা, নগদ টাকা ও মোটরসাইকেলসহ দম্পতি গ্রেপ্তার

নাটোর  লালপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৮ হাজার টাকা এবং পরিবহনকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ।​আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) রাত ৩:৩০ ঘটিকার সময় উপজেলার মোহরকয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মোহরকয়া পশ্চিমপাড়া এলাকার মোছাঃ নারগিছ খাতুনের টিনসেড উত্তর দুয়ারী ছাপড়া ঘরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, নগদ ১৮,০০০ টাকা এবং ০১টি মোটরসাইকেল উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।​গ্রেপ্তারকৃতরা হলেন— লালপুর উপজেলার মোহরকয়া (পশ্চিমপাড়া) গ্রামের মোঃ মান্টু মিয়ার স্ত্রী মোছাঃ নারগিছ খাতুন (৫০) এবং মোঃ জবের প্রামানিকের ছেলে মোঃ মান্টু মিয়া (৫৫)।​থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। থানার রেকর্ডপত্র যাচাই করে দেখা যায়, ১নং আসামী নারগিছ খাতুনের বিরুদ্ধে লালপুর থানায় এর আগে ২টি এবং ২নং আসামী মান্টু মিয়ার বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে।​ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক)/৪১ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

লালপুরে ইয়াবা, নগদ টাকা ও মোটরসাইকেলসহ দম্পতি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

নাটোর  লালপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৮ হাজার টাকা এবং পরিবহনকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ।​আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) রাত ৩:৩০ ঘটিকার সময় উপজেলার মোহরকয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মোহরকয়া পশ্চিমপাড়া এলাকার মোছাঃ নারগিছ খাতুনের টিনসেড উত্তর দুয়ারী ছাপড়া ঘরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, নগদ ১৮,০০০ টাকা এবং ০১টি মোটরসাইকেল উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।​গ্রেপ্তারকৃতরা হলেন— লালপুর উপজেলার মোহরকয়া (পশ্চিমপাড়া) গ্রামের মোঃ মান্টু মিয়ার স্ত্রী মোছাঃ নারগিছ খাতুন (৫০) এবং মোঃ জবের প্রামানিকের ছেলে মোঃ মান্টু মিয়া (৫৫)।​থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। থানার রেকর্ডপত্র যাচাই করে দেখা যায়, ১নং আসামী নারগিছ খাতুনের বিরুদ্ধে লালপুর থানায় এর আগে ২টি এবং ২নং আসামী মান্টু মিয়ার বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে।​ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক)/৪১ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭১১৪৫৪০১৮, ০১৮১১১৯৭৮৪১ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা