শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বেলকুচি থানাধীন বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময়
[২০অক্টোবর ২০২৬ খ্রি.]
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৬ উৎসবমুখর, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে আজ (২০ অক্টোবর ২০২৬ খ্রি.) সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানাধীন বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয়।
পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার পুনাক (পুলিশ নারী কল্যাণ সমিতি) সভানেত্রী জনাব সোনিয়া তামান্না, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহোদয়সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
মণ্ডপ পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ, পূজারী ও আগত সাধারণ দর্শনার্থীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এ সময় তিনি মণ্ডপ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। আনন্দমুখর, শান্তিপূর্ণ ও সম্পূর্ণ নিরাপদ পরিবেশে পূজা উদ্যাপন সম্পন্ন করার লক্ষ্যে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এছাড়াও, সিরাজগঞ্জ জেলার অন্যান্য সকল থানা এলাকায় সংশ্লিষ্ট সার্কেল অফিসার ও অফিসার ইনচার্জগণের নেতৃত্বে সম্মিলিতভাবে পূজা মণ্ডপ পরিদর্শনসহ নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন