গাজীপুরে শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার (বর্তমানে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) সোমবার (১৯শে অক্টোবর ২০২৬ ইং) গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানা ও টঙ্গী পশ্চিম থানা এলাকাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ কমিশনার মহোদয় পূজামণ্ডপে আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান।
পাশাপাশি, পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, নিবিড় নজরদারি ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ), সহকারী পুলিশ কমিশনার (টঙ্গী জোন), অফিসার ইনচার্জ টঙ্গী পূর্ব ও পশ্চিম থানাসহ সংশ্লিষ্ট থানার পূজা উৎযাপন কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সকল ধর্মাবলম্বীর জন্য নিরাপদ ও আনন্দমুখর পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন