দৈনিক আলোকিত সলঙ্গা

বিমানবন্দরে লাইভ ব্যাগেজ মনিটরিং চালু, ১৫-২০ মিনিটেই মিলছে লাগেজ: বিমানমন্ত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রম চালুর পর ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ পাচ্ছেন যাত্রীরা- এমনটি জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বিমানবন্দর পরিদর্শন শেষে এ তথ্য জানান তিনি।সন্ধ্যা ৭টায় বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকা পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের যাত্রা ও লাগেজ পেতে কোনো ভোগান্তি হচ্ছে কি না, তা জানতে চান। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রী বলেন, ‘যাত্রীরা জানিয়েছেন, তারা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ পেয়েছেন।’

তবে এ সেবার মান ধরে রাখার প্রত্যাশাও জানিয়েছেন তারা। যাত্রীদের ভোগান্তি কমানো এবং সেবার মান উন্নত করার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।

এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’ বক্তব্যের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর পরিকল্পনাগুলো ধীরে ধীরে বিভিন্ন ক্ষেত্রে বাস্তবায়ন করা হচ্ছে। প্রায় দুই মাস আগে যাত্রীদের জন্য লাইভ ব্যাগেজ মনিটরিং ব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছিল।’

এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদে ফ্লাইট চলাচল স্থগিত থাকার বিষয়ে মন্ত্রী বলেন, ‘সৌদি কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেলে এ রুটে আবার ফ্লাইট চালু করা হবে। যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প হিসেবে দাম্মাম অথবা মদিনা রুটে কিছু যাত্রী পরিবহনের ব্যবস্থা করার চেষ্টা চলছে।’

মন্ত্রী বলেন, ‘যাত্রীসেবার মানোন্নয়ন, লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং বিমানবন্দরে ভোগান্তি কমাতে সরকার এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।’

পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বিমানবন্দরে লাইভ ব্যাগেজ মনিটরিং চালু, ১৫-২০ মিনিটেই মিলছে লাগেজ: বিমানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রম চালুর পর ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ পাচ্ছেন যাত্রীরা- এমনটি জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বিমানবন্দর পরিদর্শন শেষে এ তথ্য জানান তিনি।সন্ধ্যা ৭টায় বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকা পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের যাত্রা ও লাগেজ পেতে কোনো ভোগান্তি হচ্ছে কি না, তা জানতে চান। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রী বলেন, ‘যাত্রীরা জানিয়েছেন, তারা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ পেয়েছেন।’

তবে এ সেবার মান ধরে রাখার প্রত্যাশাও জানিয়েছেন তারা। যাত্রীদের ভোগান্তি কমানো এবং সেবার মান উন্নত করার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।

এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’ বক্তব্যের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর পরিকল্পনাগুলো ধীরে ধীরে বিভিন্ন ক্ষেত্রে বাস্তবায়ন করা হচ্ছে। প্রায় দুই মাস আগে যাত্রীদের জন্য লাইভ ব্যাগেজ মনিটরিং ব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছিল।’

এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদে ফ্লাইট চলাচল স্থগিত থাকার বিষয়ে মন্ত্রী বলেন, ‘সৌদি কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেলে এ রুটে আবার ফ্লাইট চালু করা হবে। যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প হিসেবে দাম্মাম অথবা মদিনা রুটে কিছু যাত্রী পরিবহনের ব্যবস্থা করার চেষ্টা চলছে।’

মন্ত্রী বলেন, ‘যাত্রীসেবার মানোন্নয়ন, লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং বিমানবন্দরে ভোগান্তি কমাতে সরকার এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।’

পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭১১৪৫৪০১৮, ০১৮১১১৯৭৮৪১ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা