দৈনিক আলোকিত সলঙ্গা

ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগের পদত্যাগপত্রও জমা দিয়েছেন তিনি।মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। পাশাপাশি জানা গেছে, আজই প্রকাশিত হতে পারে প্রজ্ঞাপন।এর আগে, আজ বেলা ২টার দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ইশরাক পদত্যাগের ঘোষণা দেন। নিয়ম অনুযায়ী, পদত্যাগপত্র জমা দেওয়ার পর সেটি রাষ্ট্রপতি গ্রহণ করেন। পরে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে।

বর্তমানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্বে আছেন আহমেদ আযম খান। আর প্রতিমন্ত্রী ছিলেন ইশরাক হোসেন।

বর্তমানে প্রধানমন্ত্রী ছাড়া ২৬ জন পূর্ণ মন্ত্রী রয়েছেন। এছাড়া প্রতিমন্ত্রী ছিলেন ২৪ জন। ইশরাকের পদত্যাগের পর প্রতিমন্ত্রীর সংখ্যা দাঁড়াচ্ছে ২৩ জনে।

এর আগে, শনিবার (১৭ অক্টোবর) পুরান ঢাকার গেন্ডারিয়া রেললাইন সংলগ্ন এলাকায় অস্ত্রহাতে এক মাদকবিরোধী অভিযানে সরাসরি নেতৃত্ব দেন ইশরাক হোসেন। এ সময় তার সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও অস্ত্র দেখা যায়। ঘটনার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হলে শুরু হয় আলোচনা-সমালোচনা।

এর পরিপ্রেক্ষিতে রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাক হোসেনকে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। সেখানে তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। পরে সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দেন তিনি।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগের পদত্যাগপত্রও জমা দিয়েছেন তিনি।মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। পাশাপাশি জানা গেছে, আজই প্রকাশিত হতে পারে প্রজ্ঞাপন।এর আগে, আজ বেলা ২টার দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ইশরাক পদত্যাগের ঘোষণা দেন। নিয়ম অনুযায়ী, পদত্যাগপত্র জমা দেওয়ার পর সেটি রাষ্ট্রপতি গ্রহণ করেন। পরে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে।

বর্তমানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্বে আছেন আহমেদ আযম খান। আর প্রতিমন্ত্রী ছিলেন ইশরাক হোসেন।

বর্তমানে প্রধানমন্ত্রী ছাড়া ২৬ জন পূর্ণ মন্ত্রী রয়েছেন। এছাড়া প্রতিমন্ত্রী ছিলেন ২৪ জন। ইশরাকের পদত্যাগের পর প্রতিমন্ত্রীর সংখ্যা দাঁড়াচ্ছে ২৩ জনে।

এর আগে, শনিবার (১৭ অক্টোবর) পুরান ঢাকার গেন্ডারিয়া রেললাইন সংলগ্ন এলাকায় অস্ত্রহাতে এক মাদকবিরোধী অভিযানে সরাসরি নেতৃত্ব দেন ইশরাক হোসেন। এ সময় তার সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও অস্ত্র দেখা যায়। ঘটনার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হলে শুরু হয় আলোচনা-সমালোচনা।

এর পরিপ্রেক্ষিতে রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাক হোসেনকে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। সেখানে তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। পরে সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দেন তিনি।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭১১৪৫৪০১৮, ০১৮১১১৯৭৮৪১ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা