বৃষ্টি ভালোবাসি
তাছলিমা আক্তার মুক্তা
কদম তুমি বৃষ্টিতে ভিজে
কেমন করে হাসো ?
রোজ রোজ তুমি কি গো
বৃষ্টি ভালোবাস ?
তোমার মতো আমিও কিন্তু
বৃষ্টি ভালোবাসি ,
ঘরের চালে বৃষ্টি এলেই
তার খুশিতে হাসি ।
আমিও যদি তোমার মতো
ভিজতে পারতাম রোজ,
মায়ের বারণ বৃষ্টিতে ভেজা
তবু মনটা হয় অবুঝ ।
নদীর বাঁকে তুমি বুঝি
অনেক নৌকা দেখো ?
মাঝির থেকে প্রতিদিনই
নতুন গান শেখো ?
আমারও খুব ইচ্ছে করে
নদীর বাঁকে আসতে !
মাঝির সাথে গানে গানে
ইচ্ছে মতো নাচতে ।
মা'কে আমার দাও না বলে
ভিজতে দিতে বৃষ্টিতে ,
মনের আনন্দে ঘুরতে যাবো
বিধাতার দেওয়া সৃষ্টিতে।

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬
বৃষ্টি ভালোবাসি
তাছলিমা আক্তার মুক্তা
কদম তুমি বৃষ্টিতে ভিজে
কেমন করে হাসো ?
রোজ রোজ তুমি কি গো
বৃষ্টি ভালোবাস ?
তোমার মতো আমিও কিন্তু
বৃষ্টি ভালোবাসি ,
ঘরের চালে বৃষ্টি এলেই
তার খুশিতে হাসি ।
আমিও যদি তোমার মতো
ভিজতে পারতাম রোজ,
মায়ের বারণ বৃষ্টিতে ভেজা
তবু মনটা হয় অবুঝ ।
নদীর বাঁকে তুমি বুঝি
অনেক নৌকা দেখো ?
মাঝির থেকে প্রতিদিনই
নতুন গান শেখো ?
আমারও খুব ইচ্ছে করে
নদীর বাঁকে আসতে !
মাঝির সাথে গানে গানে
ইচ্ছে মতো নাচতে ।
মা'কে আমার দাও না বলে
ভিজতে দিতে বৃষ্টিতে ,
মনের আনন্দে ঘুরতে যাবো
বিধাতার দেওয়া সৃষ্টিতে।

আপনার মতামত লিখুন