দৈনিক আলোকিত সলঙ্গা

জয়পুরহাটে পাঁচবিবিতে ভারতে পাচারকালে ১০টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১০টি স্বর্ণের বারসহ মামুনুর রশীদ (৩৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (০৩ জুলাই) সকালে উপজেলার হাটখোলা সীমান্তের সালুয়া বিল এলাকা থেকে তাকে আটক করা হয়।

​আটক মামুনুর রশীদ জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর (পোস্ট: কোতোয়ালীবাগ) গ্রামের মো: জালাল উদ্দিনের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতে স্বর্ণ পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ লতিফুল বারী এর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল ও হাটখোলা বিওপির নিয়মিত দল সীমান্ত এলাকায় অভিযানে বের হয়।

​অভিযান পরিচালনাকালীন  এক ব্যক্তিকে ধান ক্ষেতে কাজ করার উদ্দেশ্যে আসতে দেখে বিজিবি টহল দল তাকে চ্যালেঞ্জ করে। এ সময় সে দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশির এক পর্যায়ে সে স্বর্ণের বার বহনের বিষয়টি স্বীকার করে। পরে ধান ক্ষেতের কাঁদার মধ্যে লুকিয়ে রাখা পলিথিনে মোড়ানো ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

​উদ্ধারকৃত ২২ ক্যারেটের ১০টি স্বর্ণের বারের সর্বমোট ওজন ১ কেজি ১৮৫ গ্রাম  যার আনুমানিক সিজার মূল্য দুই কোটি সাতাশ লক্ষ তিরাশি হাজার) টাকা। এছাড়া তার কাছ থেকে ১টি অ্যান্ড্রয়েড ফোন এবং ২টি সিম কার্ড জব্দ করা হয়।

​জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ ও আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ০৪ জুলাই ২০২৬

জয়পুরহাটে পাঁচবিবিতে ভারতে পাচারকালে ১০টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১০টি স্বর্ণের বারসহ মামুনুর রশীদ (৩৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (০৩ জুলাই) সকালে উপজেলার হাটখোলা সীমান্তের সালুয়া বিল এলাকা থেকে তাকে আটক করা হয়।

​আটক মামুনুর রশীদ জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর (পোস্ট: কোতোয়ালীবাগ) গ্রামের মো: জালাল উদ্দিনের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতে স্বর্ণ পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ লতিফুল বারী এর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল ও হাটখোলা বিওপির নিয়মিত দল সীমান্ত এলাকায় অভিযানে বের হয়।

​অভিযান পরিচালনাকালীন  এক ব্যক্তিকে ধান ক্ষেতে কাজ করার উদ্দেশ্যে আসতে দেখে বিজিবি টহল দল তাকে চ্যালেঞ্জ করে। এ সময় সে দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশির এক পর্যায়ে সে স্বর্ণের বার বহনের বিষয়টি স্বীকার করে। পরে ধান ক্ষেতের কাঁদার মধ্যে লুকিয়ে রাখা পলিথিনে মোড়ানো ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

​উদ্ধারকৃত ২২ ক্যারেটের ১০টি স্বর্ণের বারের সর্বমোট ওজন ১ কেজি ১৮৫ গ্রাম  যার আনুমানিক সিজার মূল্য দুই কোটি সাতাশ লক্ষ তিরাশি হাজার) টাকা। এছাড়া তার কাছ থেকে ১টি অ্যান্ড্রয়েড ফোন এবং ২টি সিম কার্ড জব্দ করা হয়।

​জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ ও আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দৈনিক আলোকিত সলঙ্গা

প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল- সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টা : মোঃ মাহিদুল হাসান সরকার সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
নির্বাহী সম্পাদক: এম.এ আরিফ চৌধুরী স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকা ও স্থায়ী সদস্য: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব প্রধান সম্পাদক: ডেইলি ঢাকা মেইল
সম্পাদক ও প্রকাশক:
মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
Email dailyalokitosolanga@gmail.com মোবাইল নম্বর ০১৭১১৪৫৪০১৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা