দৈনিক আলোকিত সলঙ্গা

গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ রাজশাহীতে কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার ​

রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ১২ বোতল ভারতীয় মদ এবং একটি মোটরসাইকেলসহ মোঃ সুমন রেজা (৩৫) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

​আজ শুক্রবার (০৩ জুলাই ২০২৬ খ্রি.) ভোর সাড়ে ৫টার দিকে গোদাগাড়ী থানাধীন দেওপাড়া ইউনিয়নের চাপাল মোড় সংলগ্ন রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত সুমন রেজা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার গাংগরামপুর গ্রামের টিপু সুলতানের ছেলে। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ আরএমপির বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

​পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোর ৪টা ৫ মিনিটের দিকে রাজশাহী জেলা ডিবির এসআই (নিরস্ত্র) মোঃ আশাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ চাপাল মোড় এলাকায় মহাসড়কে চেকপোস্ট ডিউটিতে নিয়োজিত ছিলেন। ভোর ৫টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, এক মাদক কারবারি মোটরসাইকেলের ক্যারিয়ারে প্লাস্টিকের বস্তা ঝুলিয়ে মাদক পরিবহনের উদ্দেশ্যে অবস্থান করছে।

​উক্ত সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের টিমটি ভোর ৫টা ২০ মিনিটে অভিযান পরিচালনা করে এবং ভোর ৫টা ৩০ মিনিটে সুমন রেজাকে হাতেনাতে আটক করে। পরবর্তীতে তার সাথে থাকা কালো-লাল রঙের পালসার মোটরসাইকেলে ঝুলানো সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ভারতীয় তৈরি ১২ বোতল ‘SEAGRAM'S ROYAL STAG SUPERIOR WHISKY’ (৭৫০ মিলি) উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ।

​এ বিষয়ে রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন জানান, অবৈধ মাদকদ্রব্য ভারতীয় মদ উদ্ধারের এই ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

রাজশাহী গোদাগাড়ী  প্রতিনিধি

 মোঃ রবিউল ইসলাম মিনাল

  01712483534

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ০৪ জুলাই ২০২৬

গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ রাজশাহীতে কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার ​

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল- সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টা : মোঃ মাহিদুল হাসান সরকার সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
নির্বাহী সম্পাদক: এম.এ আরিফ চৌধুরী স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকা ও স্থায়ী সদস্য: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব প্রধান সম্পাদক: ডেইলি ঢাকা মেইল
সম্পাদক ও প্রকাশক:
মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
Email dailyalokitosolanga@gmail.com মোবাইল নম্বর ০১৭১১৪৫৪০১৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা