প্রিন্ট এর তারিখ : ০৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬
বৃষ্টি ভালোবাসি
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ||
বৃষ্টি ভালোবাসিতাছলিমা আক্তার মুক্তাকদম তুমি বৃষ্টিতে ভিজে কেমন করে হাসো ? রোজ রোজ তুমি কি গো বৃষ্টি ভালোবাস ? তোমার মতো আমিও কিন্তু বৃষ্টি ভালোবাসি , ঘরের চালে বৃষ্টি এলেই তার খুশিতে হাসি । আমিও যদি তোমার মতোভিজতে পারতাম রোজ,মায়ের বারণ বৃষ্টিতে ভেজা তবু মনটা হয় অবুঝ । নদীর বাঁকে তুমি বুঝি অনেক নৌকা দেখো ? মাঝির থেকে প্রতিদিনই নতুন গান শেখো ? আমারও খুব ইচ্ছে করে নদীর বাঁকে আসতে !মাঝির সাথে গানে গানেইচ্ছে মতো নাচতে । মা'কে আমার দাও না বলেভিজতে দিতে বৃষ্টিতে ,মনের আনন্দে ঘুরতে যাবোবিধাতার দেওয়া সৃষ্টিতে।
Email dailyalokitosolanga@gmail.com মোবাইল নম্বর ০১৭১১৪৫৪০১৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা