দৈনিক আলোকিত সলঙ্গা

এই পৃথিবী যেমন আছে তেমনি থাকবে

এই পৃথিবী যেমন আছে তেমনি থাকবে
এই পৃথিবী যেমন আছে তেমনি থাকবে কলমে: খান সেলিম রহমান

 এই পৃথিবী যেমন আছে তেমনি থাকবে

কলমে: খান সেলিম রহমান

এই পৃথিবী যেমন আছে, তেমনি থাকবে চিরকাল,

মানুষ আসে, মানুষ যায়, বদলায় শুধু সময়ের চাল।

কেউ গড়ে স্বপ্নের প্রাসাদ, কেউ হারায় পথের মাঝে,

জীবন নদী বয়ে চলে, সুখ-দুঃখেরই সুরে সাঁজে।

সূর্য ওঠে পূর্ব আকাশে, সন্ধ্যায় নামে আঁধার,

ফুল ফুটে আর ঝরে পড়ে, এটাই প্রকৃতির অধিকার।

ক্ষমতা, অর্থ, অহংকার—সবই ক্ষণিকের খেলা,

শেষ বিদায়ের ডাক এলে, ফুরায় জীবনের মেলা।

মানুষ যদি ভালোবাসে, থাকে তার স্মৃতি অমলিন,

মানবতার আলো জ্বেলে, হয় সে সবার প্রিয়জন।

অন্যায়, জুলুম, হিংসা-বিদ্বেষ একদিন হবে পরাজিত,

সত্যের পথে যারা চলে, তারাই থাকে সম্মানিত।

এই পৃথিবী যেমন আছে, তেমনি থাকবে যুগের পর যুগ,

শুধু বদলাবে মানুষের মুখ, বদলাবে জীবনের রূপ।

তাই আসুন করি সৎকর্ম, রাখি মানবতার মান,

চলে গেলেও রয়ে যাবে আমাদের সুন্দর পরিচয় ও সম্মান।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ০৪ জুলাই ২০২৬

এই পৃথিবী যেমন আছে তেমনি থাকবে

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

 এই পৃথিবী যেমন আছে তেমনি থাকবে

কলমে: খান সেলিম রহমান

এই পৃথিবী যেমন আছে, তেমনি থাকবে চিরকাল,

মানুষ আসে, মানুষ যায়, বদলায় শুধু সময়ের চাল।

কেউ গড়ে স্বপ্নের প্রাসাদ, কেউ হারায় পথের মাঝে,

জীবন নদী বয়ে চলে, সুখ-দুঃখেরই সুরে সাঁজে।

সূর্য ওঠে পূর্ব আকাশে, সন্ধ্যায় নামে আঁধার,

ফুল ফুটে আর ঝরে পড়ে, এটাই প্রকৃতির অধিকার।

ক্ষমতা, অর্থ, অহংকার—সবই ক্ষণিকের খেলা,

শেষ বিদায়ের ডাক এলে, ফুরায় জীবনের মেলা।

মানুষ যদি ভালোবাসে, থাকে তার স্মৃতি অমলিন,

মানবতার আলো জ্বেলে, হয় সে সবার প্রিয়জন।

অন্যায়, জুলুম, হিংসা-বিদ্বেষ একদিন হবে পরাজিত,

সত্যের পথে যারা চলে, তারাই থাকে সম্মানিত।

এই পৃথিবী যেমন আছে, তেমনি থাকবে যুগের পর যুগ,

শুধু বদলাবে মানুষের মুখ, বদলাবে জীবনের রূপ।

তাই আসুন করি সৎকর্ম, রাখি মানবতার মান,

চলে গেলেও রয়ে যাবে আমাদের সুন্দর পরিচয় ও সম্মান।

দৈনিক আলোকিত সলঙ্গা

প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল- সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টা : মোঃ মাহিদুল হাসান সরকার সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
নির্বাহী সম্পাদক: এম.এ আরিফ চৌধুরী স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকা ও স্থায়ী সদস্য: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব প্রধান সম্পাদক: ডেইলি ঢাকা মেইল
সম্পাদক ও প্রকাশক:
মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
Email dailyalokitosolanga@gmail.com মোবাইল নম্বর ০১৭১১৪৫৪০১৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা