দৈনিক আলোকিত সলঙ্গা

প্রিয় সলঙ্গার গল্প'র উদ্যোগে ঝুঁকিপূর্ণ সড়ক সংস্কার

সিরাজগঞ্জের সলঙ্গায় দীর্ঘদিন ধরে খানা-খন্দে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া একটি গুরুত্বপূর্ণ সড়ক অবশেষে স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে সংস্কার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিয় সলঙ্গার গল্প’। এতে যানবাহন চলাচলের দুর্ভোগ অনেকটাই কমেছে এবং স্বস্তি ফিরে এসেছে সাধারন মানুষদের চলাচলে।।

জানা গেছে,রামারচর বিশ্বরোড থেকে সলঙ্গা ডিগ্রি কলেজ সড়কের কুতুবের চর কবরস্থান (নতুন ব্রিজ) ও মাদ্রাসা মোড় সংলগ্ন অংশটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল।সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।বিশেষ করে আষাঢ়ের বর্ষা মৌসুমে বৃষ্টির পানি ও কাদায় সড়কটি প্রায় অচল হয়ে যায়। ফলে প্রতিদিন হাজারো পথচারী ও শত শত যানবাহনের চালককে চরম দুর্ভোগ পোহাতে হতো।

স্থানীয়দের অভিযোগ,দীর্ঘদিন ধরে সমস্যাটি বিদ্যমান থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হতে কোন কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ বিবেচনায় এগিয়ে আসে স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিয় সলঙ্গার গল্প’।আজ শুক্রবার সকালে সংগঠনের উপদেষ্টা,চীফ এ্যাডমিন, মডারেটর ও একঝাঁক তরুণের অংশগ্রহণে নিজস্ব অর্থায়নে খোয়া, বালি ও রাবিশ ফেলে ঝুঁকিপূর্ণ অংশটি সংস্কার করে চলাচলযোগ্য করা হয়।

সংগঠনের মডারেটর হারুন,শাহিদুল, নাজমুল ও মনি বলেন,এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে আমরা নিজেরাও দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছিলাম।কেউ উদ্যোগ না নেয়ায় আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী কাজটি করেছি।এতে অন্তত সাধারণ মানুষের কিছুটা দুর্ভোগ লাঘব হবে।

স্থানীয় বাসিন্দারা জানান,‘প্রিয় সলঙ্গার গল্প’র এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবীদার।তবে সাময়িক সংস্কারের পরিবর্তে সড়কটির টেকসই উন্নয়নের জন্য দ্রুত সরকারি বরাদ্দ ও স্থায়ী সংস্কার কাজ বাস্তবায়নের দাবী জানান তারা।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ০৪ জুলাই ২০২৬

প্রিয় সলঙ্গার গল্প'র উদ্যোগে ঝুঁকিপূর্ণ সড়ক সংস্কার

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল- সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টা : মোঃ মাহিদুল হাসান সরকার সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
নির্বাহী সম্পাদক: এম.এ আরিফ চৌধুরী স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকা ও স্থায়ী সদস্য: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব প্রধান সম্পাদক: ডেইলি ঢাকা মেইল
সম্পাদক ও প্রকাশক:
মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
Email dailyalokitosolanga@gmail.com মোবাইল নম্বর ০১৭১১৪৫৪০১৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা