দৈনিক আলোকিত সলঙ্গা

বৃদ্ধ বয়সের জন্য সঞ্চয়ের পরামর্শ সোহেল রানার।

বৃদ্ধ বয়সের জন্য সঞ্চয়ের পরামর্শ দিলেন ঢালিউডের কিংবদন্তি চিত্রনায়ক, প্রযোজক ও বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা । নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে বুধবার (২৯ এপ্রিল) এক পোস্টে এই বার্তা দেন সোহেল রানা নিজেই।

প্রকাশিত সেই ফেসবুক পোস্টে সোহেল রানা লিখেছেন, জীবনে প্রথম যখন নিজের কামাই শুরু করেন তখন থেকেই এর একটি ক্ষুদ্র অংশ নিজের জন্য জমা করে রেখে দেবেন। সময় চলে যাবে বয়স কালে অসুস্থ হয়ে পড়লে আত্মীয়-স্বজনরা সবকিছুই হয়তো করবেন কিন্তু সম্পদ বা সম্পত্তি দিয়ে তেমন কোন সাহায্য করতে পারবেন না সেই সময়ে আপনার সেই জমানো টাকাটাই হবে আপনার সবচেয়ে বড় সম্বল।

তিনি আরও লেখেন, স্ত্রী পুত্র কন্যা জীবনকে বাজি ধরে সবকিছু করবেন কিন্তু প্রধান অস্ত্র হবে আপনার সেই জমানো টাকা, যেটা সেদিন আপনার প্রিয়জনদের কেও প্রচন্ড রকমের সাহায্য করবে। কথাটাকে হালকা ভাবে না নিয়ে আজ থেকেই নিজের জন্যে জমানোর চেষ্টা করুন। এটাও যেন হয় আপনার একটা ক্ষুদ্র দায়িত্ব।

উল্লেখ্য, সোহেল রানার প্রকৃত নাম মাসুদ পারভেজ। সত্তর ও আশির দশকে তিনি চলচ্চিত্রে অভিনয় ও প্রযোজনার মাধ্যমে খ্যাতি অর্জন করেন । এদিকে সোহেল রানা ১৯৭২ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ প্রযোজনা করে চলচ্চিত্রাঙ্গনে প্রবেশ করেন।

সিনেমাটি পরিচালনা করেছিলেন প্রয়াত খ্যাতনামা পরিচালক চাষী নজরুল ইসলাম। ১৯৭৩ সালে ‘মাসুদ রানা’ চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এই সিনেমায় ‘সোহেল রানা’ নাম ধারণ করে অভিনয় করেন, যা পরবর্তীতে তার স্থায়ী পরিচয়ে রূপ নেয়।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

বৃদ্ধ বয়সের জন্য সঞ্চয়ের পরামর্শ সোহেল রানার।

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টা :
খান সেলিম রহমান (প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টাঃ
আওরঙ্গজেব কামাল- (সভাপতি ঢাকা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মাহিদুল হাসান সরকার (সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির (দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব)
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ (সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন (সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান (সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
নির্বাহী সম্পাদক: মোঃ সাইদুল ইসলাম আবির সম্পাদক খোলা বার্তা
বার্তা সম্পাদক: লাবনী খাতুন
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব

চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন Email: dailyalokitosolanga@gmail.com মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা