দৈনিক আলোকিত সলঙ্গা

টিজারেই ঝড় তুললেন পাকিস্তানি ‘পাওরি গার্ল’ দানানির মোবিন

পাকিস্তানি অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ‘পাওরি গার্ল’ খ্যাত দানানির মোবিন আবারও আলোচনায়। সম্প্রতি প্রকাশ পেয়েছে তার নতুন নাটক ‘হুরমত’-এর টিজার। এক মিনিটেরও কম সময়ের এ টিজারেই তিনি চমকে দিয়েছেন সবাইকে।হুরমত’-এ কেন্দ্রীয় চরিত্রে হুরমত নামেই অভিনয় করেছেন দানানির মোবিন। টিজার দেখে ধারণা করা হচ্ছে, হুরমত এমন এক তরুণীর, যে নিজের বাড়িতেই কার্যত বন্দি। তার বাবা মেয়ের চলাফেরা ও জীবনের ওপর তার কঠোর নিয়ন্ত্রণ করেন। এমনকি বিশ্ববিদ্যালয়ে পড়ার অনুমতিও নেই হুরমতের।টিজারের একটি দৃশ্যে জীবনে প্রথমবারের মতো বাড়ির ভেতর থেকে আকাশের দিকে তাকাতে দেখা যায় হুরমতকে। নিজের স্বপ্ন আর ইচ্ছাগুলো যেন চারপাশের নিষেধাজ্ঞার দেয়ালে আটকে আছে। সেই বন্দিদশা থেকেই ধীরে ধীরে নিজের পরিচয় খুঁজে পাওয়ার পথে এগিয়ে যাবে হুরমত, এমনই ইঙ্গিত মিলেছে।জানা যায়, ‘হুরমত’ প্রচার হবে পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ‘হিউম টিভি’তে। নাটকটির গল্প লিখেছেন কাশিফ আনোয়ার। কাশিফ আনোয়ার তার গল্পে মূলত সমাজের গুরুত্বপূর্ণ নানা বিষয় তুলে ধরেন। সেই হিসেবে ‘হুরমত’ও যে কেবল একজন নারীর স্বাধীনতা অর্জনের গল্প হবে না, তার ইঙ্গিত এরই মধ্যে মিলেছে।

মোমিনা দুরাইদের প্রযোজনায় নির্মিত নাটকটি পরিচালনা করেছেন নাদিম সিদ্দিক। গল্পে থাকছে নানা বাঁক ও চমক। তবে ‘হুরমত’ কবে থেকে প্রচার শুরু হবে, তা এখনো ঘোষণা করা হয়নি।

উল্লেখ্য, ২০২১ সালে দানানির মোবিনের একটি ছোট সংলাপ ‘পাওরি হো রাহি হ্যায়’ ভাইরাল হওয়ার পর বিশ্বজুড়ে ‘পাওরি গার্ল’ হিসেবে খ্যাতি লাভ করেন তিনি।

সূত্র: দ্য ডন

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

টিজারেই ঝড় তুললেন পাকিস্তানি ‘পাওরি গার্ল’ দানানির মোবিন

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পাকিস্তানি অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ‘পাওরি গার্ল’ খ্যাত দানানির মোবিন আবারও আলোচনায়। সম্প্রতি প্রকাশ পেয়েছে তার নতুন নাটক ‘হুরমত’-এর টিজার। এক মিনিটেরও কম সময়ের এ টিজারেই তিনি চমকে দিয়েছেন সবাইকে।হুরমত’-এ কেন্দ্রীয় চরিত্রে হুরমত নামেই অভিনয় করেছেন দানানির মোবিন। টিজার দেখে ধারণা করা হচ্ছে, হুরমত এমন এক তরুণীর, যে নিজের বাড়িতেই কার্যত বন্দি। তার বাবা মেয়ের চলাফেরা ও জীবনের ওপর তার কঠোর নিয়ন্ত্রণ করেন। এমনকি বিশ্ববিদ্যালয়ে পড়ার অনুমতিও নেই হুরমতের।টিজারের একটি দৃশ্যে জীবনে প্রথমবারের মতো বাড়ির ভেতর থেকে আকাশের দিকে তাকাতে দেখা যায় হুরমতকে। নিজের স্বপ্ন আর ইচ্ছাগুলো যেন চারপাশের নিষেধাজ্ঞার দেয়ালে আটকে আছে। সেই বন্দিদশা থেকেই ধীরে ধীরে নিজের পরিচয় খুঁজে পাওয়ার পথে এগিয়ে যাবে হুরমত, এমনই ইঙ্গিত মিলেছে।জানা যায়, ‘হুরমত’ প্রচার হবে পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ‘হিউম টিভি’তে। নাটকটির গল্প লিখেছেন কাশিফ আনোয়ার। কাশিফ আনোয়ার তার গল্পে মূলত সমাজের গুরুত্বপূর্ণ নানা বিষয় তুলে ধরেন। সেই হিসেবে ‘হুরমত’ও যে কেবল একজন নারীর স্বাধীনতা অর্জনের গল্প হবে না, তার ইঙ্গিত এরই মধ্যে মিলেছে।

মোমিনা দুরাইদের প্রযোজনায় নির্মিত নাটকটি পরিচালনা করেছেন নাদিম সিদ্দিক। গল্পে থাকছে নানা বাঁক ও চমক। তবে ‘হুরমত’ কবে থেকে প্রচার শুরু হবে, তা এখনো ঘোষণা করা হয়নি।

উল্লেখ্য, ২০২১ সালে দানানির মোবিনের একটি ছোট সংলাপ ‘পাওরি হো রাহি হ্যায়’ ভাইরাল হওয়ার পর বিশ্বজুড়ে ‘পাওরি গার্ল’ হিসেবে খ্যাতি লাভ করেন তিনি।

সূত্র: দ্য ডন

দৈনিক আলোকিত সলঙ্গা

প্রধান উপদেষ্টা :
খান সেলিম রহমান (প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টাঃ
আওরঙ্গজেব কামাল- (সভাপতি ঢাকা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মাহিদুল হাসান সরকার (সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির (দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব)
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ (সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন (সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান (সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
নির্বাহী সম্পাদক: মোঃ সাইদুল ইসলাম আবির সম্পাদক খোলা বার্তা
বার্তা সম্পাদক: লাবনী খাতুন
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব

চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন Email: dailyalokitosolanga@gmail.com মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা
.