দৈনিক আলোকিত সলঙ্গা

বদলগাছীতে শীতকালীন শাক সবজি চাষে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

নওগাঁর বদলগাছীতে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। শীতকালীন সবজি চাষ ও পরিচর্যায় দিন-রাত কাজ করছেন মাঠে তারা। সাম্প্রতিক অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষতি পুষিয়ে নিতে এবার শীতকালীন সবজি উৎপাদনকে ঘিরে নতুন আশায় বুক বেঁধেছেন এই অঞ্চলের স্থানীয় কৃষকরা।

দরজায় কড়া নাড়ছে শীত। আর শীত মানেই সবজির ভাণ্ডার খ্যাত উত্তরের জেলা নওগাঁর বদলগাছীতে কাক ডাকা ভোর আর সকালের শিশির ভেজা ফসলের মাঠ যেন এখন  কৃষককের ব্যস্ততার চিত্রই যেন সর্বত্র ।

বেলা বাড়ার সাথে যেন পাল্লা দিয়ে বাড়ছে  মাঠজুড়ে শীতকালীন সবজি চাষে সেই কর্মচাঞ্চল্যপূর্ণ পরিবেশ। শীতের আগমনী বার্তা পেয়ে কৃষকরা  সবজি চাষে নেমেছেন পুরো মনোযোগ নিয়ে।

 উপজেলার কোলা,আধাইপুর,মিঠাপুর, বিলাশবাড়ী ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নেই মাঠে মাঠে চাষ হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুন, মুলা, করলা,বরবটি, লালশাক,পালং শাক সহ  নানা প্রকারের সবজি। 

এদিকে জমি প্রস্তুত- 

ফসলি জমিতে কেউ জৈব সার দিচ্ছেন, কেউ বা রাসায়নিক সার। অন্যদিকে চলছে আগাছা পরিষ্কার, বালাইনাশক প্রয়োগ ও চারার পরিচর্যা 

— যেন শেষ নেই।

স্থানীয় কৃষকরা বলছেন ,

হঠাৎ বৃষ্টিতে আগের ফসল একটু নষ্ট হইছিল। তাই এবার শীতের সবজিতেই ভরসা করছি। সময়মতো পরিচর্যা করলে ভাল দামে বিক্রি করা যাবে।

অতিরিক্ত লাভের আশায় এবং আগের ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের তৎপরতা অন্যান্য বছরের তুলনায় এবার আরও বেড়েছে। ইতিমধ্যে বাজারে আগাম সবজির চাহিদা বাড়ায় তাদের প্রত্যাশা এই মৌসুম হবে লাভজনক।

স্থানীয় কৃষি বিভাগ বলছেন এ উপজেলায় এবার চলতি শীত মৌসুমে

 ১হাজার ১শত ৮০হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে । ইতিমধ্যেই এই উপজেলায়  ৮শত ৮০হেক্টর জমিতে শীতকালীন শাক সবজি লাগানো হয়েছে একই সাথে আরও চাষের জন্য প্রস্তুতি চলছে ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান জানান, দূর্যোগে ক্ষতি কাটিয়ে কৃষকরা এই শীত মৌসুমের সবজি চাষ করে আবারো ঘুরে দাঁড়াবে একই সাথে সবজি চাষ করে ক্ষতি পুষিয়ে লাভ হবেন তারা ।

দিনভর পরিশ্রম আর শীতের সবজি চাষকে ঘিরে আশার আলো এসব মিলিয়ে বদলগাছীর কৃষকদের সামনে যেন খুলে যাচ্ছে সম্ভাবনার নতুন দিগন্ত। বৈরি আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকরা এবার শীতের ফসলকে ঘিরে ঘুরে দাঁড়াবেন এমনটাই প্রত্যাশা স্থানীয় কৃষকদের।

তাং ২৩-১১-২৫

বুলবুল আহমেদ বুলু

বদলগাছী প্রতিনিধি ।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ০৪ জুলাই ২০২৬

বদলগাছীতে শীতকালীন শাক সবজি চাষে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৫

featured Image

প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল- সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টা : মোঃ মাহিদুল হাসান সরকার সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
নির্বাহী সম্পাদক: এম.এ আরিফ চৌধুরী স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকা ও স্থায়ী সদস্য: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব প্রধান সম্পাদক: ডেইলি ঢাকা মেইল
সম্পাদক ও প্রকাশক:
মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
Email dailyalokitosolanga@gmail.com মোবাইল নম্বর ০১৭১১৪৫৪০১৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা