দৈনিক আলোকিত সলঙ্গা

উল্লাপাড়ায় হত্যা মামলার আসামী গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মুদি দোকানদার আমজাদ মিয়া (৫০) হত্যা মামলার আসামি মো. মুকুলকে (৩২) নাটোর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)। শুক্রবার ভোরে গুরুদাসপুর উপজেলার কজিপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে এসআরবি-১২-এর সহকারী পুলিশ সুপার ধীমান কুমার মন্ডল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত আমজাদ মিয়া উল্লাপাড়া উপজেলার গয়হাটা ভাগলগাছি এলাকার বাসিন্দা। তিনি গয়হাটা বাজারে মুদি দোকানের ব্যবসা করতেন। গত ২২ অক্টোবর সন্ধ্যায় গয়হাটা ফরিদপুর গ্রামের লুৎফর রহমানের বাড়িতে সাপ্তাহিক তালিম অনুষ্ঠানে যোগ দিতে যান তিনি। তালিম শেষে রাত ৮টার দিকে খাবার বিতরণের সময় আমজাদ মিয়া রাস্তায় আল আমিনের সঙ্গে কথা বলছিলেন। ওই সময় তারেক জরুরি কথা আছে বলে আমজাদ মিয়াকে ডেকে নিজেদের বাড়িতে নিয়ে যান। প্রায় ৩০ মিনিট পার হলেও তিনি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজখবর নিতে থাকেন। পরে জানতে পারেন আমজাদ মিয়া অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে উল্লাপাড়ার একটি হাসপাতালে নেওয়া হয়েছে। এরপর আমজাদের স্ত্রী ও মেয়ে হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। এ ঘটনায় নিহত আমজাদ মিয়ার স্ত্রী বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন। এ অবস্থায় এসআরবি-১২-এর সদর কোম্পানি ও নাটোরের এসআরবি-৫, সিপিসি-২ এর যৌথ অভিযানে মামলার আসামী মুকুলকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে তাকে উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়। পরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

উল্লাপাড়ায় হত্যা মামলার আসামী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা