দৈনিক আলোকিত সলঙ্গা

মহিষামুড়া অক্সফোর্ড কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট একাডেমিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সদর উপজেলার মহিষামুড়া অক্সফোর্ড কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট একাডেমি প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার অসহায়-দরিদ্র মানুষের বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৭ নভেম্বর) আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে আশপাশের কয়েকটি গ্রামের প্রায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান করা হয়। এ সময় চর্ম, যৌন, অ্যালার্জি, বাতব্যথা, চক্ষু ও গাইনি রোগের চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মো. মাহমুদুল ইসলাম (এমবিবিএস, এফসিপিএস, বিসিএস মেডিসিন), মেডিকেল অফিসার, বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং লেকচারার, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল, সিরাজগঞ্জ। আরও চিকিৎসাসেবা দেন ডা. মোহাম্মদ জুবায়ের রহমান পার্থ (এমবিবিএস, এফসিপিএস শেষ পর্ব), নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ। এ ছাড়া গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ইসরাত জাহান আভা ও ডা. এলিনা হক মিম রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা মহিষামুড়া গ্রামের ষাটোর্ধ্ব কৃষক আবুল হোসেন বলেন, “আমি একজন গরিব মানুষ। দীর্ঘদিন ধরে অ্যালার্জি ও চুলকানির সমস্যায় ভুগছি। আর্থিক সংকটের কারণে শহরে গিয়ে বড় চিকিৎসক দেখানো সম্ভব হয়নি। আজ বাড়ির কাছে বিনামূল্যে চিকিৎসক দেখাতে পেরে খুবই উপকৃত হয়েছি।”

আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও আশপাশের গ্রামের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই তাঁদের এ উদ্যোগ। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তির সুযোগ সৃষ্টি করবে বলে মনে করছেন সচেতন মহল।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মহিষামুড়া অক্সফোর্ড কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট একাডেমিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জ সদর উপজেলার মহিষামুড়া অক্সফোর্ড কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট একাডেমি প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার অসহায়-দরিদ্র মানুষের বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৭ নভেম্বর) আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে আশপাশের কয়েকটি গ্রামের প্রায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান করা হয়। এ সময় চর্ম, যৌন, অ্যালার্জি, বাতব্যথা, চক্ষু ও গাইনি রোগের চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মো. মাহমুদুল ইসলাম (এমবিবিএস, এফসিপিএস, বিসিএস মেডিসিন), মেডিকেল অফিসার, বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং লেকচারার, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল, সিরাজগঞ্জ। আরও চিকিৎসাসেবা দেন ডা. মোহাম্মদ জুবায়ের রহমান পার্থ (এমবিবিএস, এফসিপিএস শেষ পর্ব), নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ। এ ছাড়া গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ইসরাত জাহান আভা ও ডা. এলিনা হক মিম রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা মহিষামুড়া গ্রামের ষাটোর্ধ্ব কৃষক আবুল হোসেন বলেন, “আমি একজন গরিব মানুষ। দীর্ঘদিন ধরে অ্যালার্জি ও চুলকানির সমস্যায় ভুগছি। আর্থিক সংকটের কারণে শহরে গিয়ে বড় চিকিৎসক দেখানো সম্ভব হয়নি। আজ বাড়ির কাছে বিনামূল্যে চিকিৎসক দেখাতে পেরে খুবই উপকৃত হয়েছি।”

আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও আশপাশের গ্রামের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই তাঁদের এ উদ্যোগ। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তির সুযোগ সৃষ্টি করবে বলে মনে করছেন সচেতন মহল।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা