অগ্রহায়ণের শুরুতেই অসময়ের টানা বৃষ্টি ও মেঘলা আবহাওয়ায় রাজশাহীর তানোর উপজেলার স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়ে পড়েছে। গত শুক্রবার সকাল থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শনিবার (২১ নভেম্বর) সকালেও অব্যাহত থাকায় চরম দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষকরা। দিনের বেশির ভাগ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকায় স্বাভাবিক কর্মচাঞ্চল্যেও ভাটা পড়েছে। বিশেষ করে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের দৈনন্দিন উপার্জন বাধাগ্রস্ত হচ্ছে। অন্যদিকে,মাঠে থাকা পাকা আমন ধান এবং শীতকালীন আগাম আলু ও সবজি নিয়ে নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। হঠাৎ এমন আবহাওয়ায় অনেকেরই ফসল ঘরে তোলার পরিকল্পনা ব্যাহত হচ্ছে।কোথাও পাকা ধান কাটা নিয়ে ব্যস্ত ছিল কৃষক,কোথাও চলছিল মাড়াই ও ঘরে তোলার প্রস্ততি। হেমান্তের নতুন ফসলের আশায় কৃষকের মুখে যখন স্বস্তির হাসি, ঠিক তখনই বৈরী আবহাওয়া সেই আনন্দে দুশ্চিন্তার ছায়া ফেলেছে। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে মাঠের পাকা ও কাটা ধান ভিজে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন তানোর উপজেলার কৃষকরা।আমন ধান শুধু একটি ফসল নয়,গ্রামীণ অর্থনীতির অন্যতম প্রধান অবলম্বন। এ ফসল ঘরে তোলার মধ্য দিয়েই কৃষকের সারা বছরের খাদ্যনিরাপত্তা ও পারিবারিক ব্যয়ের বড় একটি অংশ নিশ্চিত হয়। তাই মাঠের সোনালি ধান নিরাপদে গোলায় ওঠার অপেক্ষায় কৃষকরা। তাদের প্রত্যাশা, বৈরী আবহাওয়ার শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত ঘরে উঠবে কষ্টে ফলানো সোনালি ফসল।তানোর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে তানোর উপজেলায় উপজেলার ৭টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় মোট ১২ হাজার ১৬২ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। ইতোমধ্যে প্রায় ৫০ শতাংশ জমির ধান কেটে ঘরে তুলেছেন কৃষক।উপজেলার বাতাস পুর গ্রামের কৃষক মোজাম বলেন, প্রায় ১৮ বিঘা কাটা ধান জমিতে পড়ে আছে বৃষ্টির কারণে ধান ঠিকমতো ঘরে তুলতে পারব কি না, তা নিয়ে চিন্তায় আছি। ভালো ফলনের পাশাপাশি আশানুরূপ দাম পেলেই আমাদের পরিশ্রম সার্থক হবে।মুন্ডুমালা পৌর এলাকার আলিম বলেন, ১০ বিঘা জমি বর্গা নিয়ে চাষ করছি। ধান চাষের জন্য অনেক টাকা ঋণ নিতে হয়েছে। কিন্তু এবার ধানের ফলন ভালো হয়নি ধানের দামও কম। তার ওপর অসময়ের বৃষ্টিতে ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শুধু ধান নয়, বৃষ্টির কারণে গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত খড় সংগ্রহ নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন তিনি। মাঠে থাকা খড় ভিজে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।এ বিষয়ে তানোর উপজেলা কৃষি কর্মকর্তা রাকিব হোসাইন বলেন,তানোরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ধান কাটা ও সংগ্রহে কৃষকেরা কিছুটা ভোগান্তির শিকার হলেও তবে এই বৃষ্টিতে ফসলের বড় কোনো ক্ষতির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তিনি। আগামী রবিবার আবহাওয়া স্বাভাবিক হবে বলে জানান।
ওবাইদুর রহমান সুজন
২১ নভেম্বর /২৬
০১৭২১৭০৩৩৩৪

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন