দৈনিক আলোকিত সলঙ্গা

সন্ত্রাসীদের সঙ্গে কোনো রাজনৈতিক সংলাপ নয়, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের কঠোর হাতে দমন করতে হবে

খুলনা-৪ আসনের সংসদ সদস্য,কেন্দ্রীয় বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল বলেছেন, বাংলাদেশে নৈরাজ্য, সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোনোভাবেই বরদাশত করবে না বিএনপি সরকার। যারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইবে, তাদের কঠোর হাতে দমন করতে হবে। জনগণের জানমাল, নিরাপত্তা ও অধিকার রক্ষায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। 

অনেকে বিভিন্ন জায়গায় সবার সঙ্গে রাজনৈতিক সংলাপের প্রয়োজনীয়তার কথা বলে বেড়াচ্ছেন। তবে মনে রাখতে হবে, সন্ত্রাসীদের সঙ্গে কোনো রাজনৈতিক সংলাপের প্রয়োজন নেই। যারা সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাজনীতি করতে হবে জনগণের অধিকার ও কল্যাণের জন্য, কোনো গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য নয়। আওয়ামীলীগ দীর্ঘদিন এ দেশের মানুষের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার কেড়ে নিয়েছে।

 মানুষের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পথ বাধাগ্রস্ত করেছে। দেশের মানুষ তাদের অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে বারবার সংগ্রাম করেছে। ভবিষ্যতে যারা জনগণের অধিকার হরণ করতে চাইবে, তাদের অবস্থা আওয়ামীলীগের মতনই হবে। 

তিনি বলেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্রের সুরক্ষা এবং মানুষের জীবনমানের উন্নয়ন। দেশের সাধারণ মানুষ যেন নিরাপদে বসবাস করতে পারে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে থাকে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নত হয় এবং কৃষক-শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষ তাদের ন্যায্য অধিকার পায়,সেই লক্ষ্যেই সরকারকে কাজ করতে হবে। দেশের উন্নয়ন শুধু বড় বড় অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সামাজিক নিরাপত্তা জোরদার করাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে জবাবদিহি ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যতদিন বেঁচে ছিলেন, ততদিন মানুষের জন্য রাজনীতি করে গেছেন। তাঁরা সবসময় দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও কল্যাণের কথা চিন্তা করেছেন। এ কারণেই তাঁরা দুজনই বাংলাদেশের আপামর জনগণের মণিকোঠায় স্থান করে নিয়েছেন। তাঁদের আদর্শ ও রাজনৈতিক দর্শন ধারণ করে বিএনপির নেতাকর্মীদের জনগণের পাশে থাকতে হবে। জনগণের ভালোবাসা ও আস্থা অর্জন করতে হলে মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে। কোনো ধরনের অন্যায়, চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস কিংবা দুর্নীতির সঙ্গে জড়িত লোকদের ছাড় দেওয়া যাবে না। দলের পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করলে তার দায় দল নেবে না।

 জনগণের সেবা করাই হবে প্রত্যেক নেতাকর্মীর প্রধান দায়িত্ব। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি ২৩ নভেম্বর বিকালে দিঘলিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সারাদেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের লকডাউনে নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা পরিষদ প্রশাসক, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পি। এসময় আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, এনামুল হক সজল, দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুল রহমান মিন্টু, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য আশরাফুজ্জামান নান্নু, দিঘলিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক, রূপসা উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন,জেলা ছাত্রদলের আহবায়ক শেখ আবু জাফর প্রমূখ।

এর আগে এমপি আজিজুল বারি হেলাল দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত পরামর্শমূলক সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। এ সময় তিনি বলেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হচ্ছে শিক্ষা। শিক্ষার মান উন্নত করতে হলে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানের পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। শিক্ষার্থীরা যেন আধুনিক ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে, সে জন্য শিক্ষক, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটি ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সন্ত্রাসীদের সঙ্গে কোনো রাজনৈতিক সংলাপ নয়, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের কঠোর হাতে দমন করতে হবে

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা