সিরাজগঞ্জের শতাব্দীর প্রাচীনতম প্রায় দুই'শ বছরের শ্রী শ্রী কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির প্রাঙ্গণে আয়োজিত ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন বিএনপির নির্বাহী কমিটি সদস্য এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮টায় সাইদুর রহমান বাচ্চু কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে মহানামযজ্ঞের আয়োজক ও মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। এ সময় তিনি ধর্মীয় অনুষ্ঠানের সার্বিক খোঁজখবর নেন এবং আয়োজকদের সঙ্গে কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান,সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট,সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আলম,১২ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর শাহীন পারভেজ,কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি বাবু জীবন বিশ্বাস,কার্যকারী সহ-সভাপতি বীরের বিশ্বাস,সহ-সভাপতি ডা:উৎপল দাস,সহ-সভাপতি মলয় গুহ,সহ-সভাপতি গোবিন্দ সাহা,সাধারণ সম্পাদক এ্যাড:রনজিত মন্ডল স্বপন সহ মন্দির কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন,বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার নিয়ে বসবাস করার অধিকার রয়েছে। ধর্ম যার যার,রাষ্ট্র সবার এই চেতনায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধর্মীয় সম্প্রীতি,পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে একটি শান্তিপূর্ণ ও সুন্দর সমাজ গড়ে তুলতে হবে।বিএনপি সবসময় মানুষের ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে কাজ করে।
তিনি আরও বলেন,এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন মানুষের মধ্যে ভালোবাসা,সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করে। মহানামযজ্ঞের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠিত হোক এটাই প্রত্যাশা করি।

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন