দৈনিক আলোকিত সলঙ্গা

অপরাজনীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্যবদ্ধ শক্তি গড়ে তোলার আহ্বান তানভীর আহসানের সারিয়াকান্দিতে যুবকদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি: অপরাজনীতি ও অপশক্তির বিরুদ্ধে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী যুবসমাজকে ঐক্যবদ্ধ করার প্রত্যয়ে বগুড়ার সারিয়াকান্দিতে যুবকদের নিয়ে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সারিয়াকান্দি স্থানীয় দলীয় কার্যালয়ে সারিয়াকান্দি পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট মোঃ শরিফুল ইসলাম হিরার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দির কৃতিসন্তান, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, দৈনিক ঢাকা মেইল পত্রিকার উপদেষ্টা এবং জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তানভীর আহসান হাবীব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক, মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার এবং ৭ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহীন মিয়া। এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি তানভীর আহসান বক্তব্যে বলেন, তারুণ্য একটি দেশের সবচেয়ে বড় শক্তি। এই শক্তিকে সঠিক রাজনৈতিক আদর্শ, নৈতিকতা ও সাংগঠনিক শৃঙ্খলার মাধ্যমে কাজে লাগাতে হবে। যুবসমাজকে অপরাজনীতি ও বিভ্রান্তি থেকে দূরে রেখে গণতান্ত্রিক মূল্যবোধ, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, জাতীয়তাবাদী আদর্শের ভিত্তিতে যুবসমাজের ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সাংগঠনিক শক্তি সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় তারুণ্যের শক্তিকে আদর্শের পথে পরিচালিত করা, সাংগঠনিক ঐক্য সুসংহত করা এবং জনকল্যাণমুখী রাজনীতির মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

অপরাজনীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্যবদ্ধ শক্তি গড়ে তোলার আহ্বান তানভীর আহসানের সারিয়াকান্দিতে যুবকদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

বগুড়া প্রতিনিধি: অপরাজনীতি ও অপশক্তির বিরুদ্ধে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী যুবসমাজকে ঐক্যবদ্ধ করার প্রত্যয়ে বগুড়ার সারিয়াকান্দিতে যুবকদের নিয়ে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সারিয়াকান্দি স্থানীয় দলীয় কার্যালয়ে সারিয়াকান্দি পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট মোঃ শরিফুল ইসলাম হিরার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দির কৃতিসন্তান, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, দৈনিক ঢাকা মেইল পত্রিকার উপদেষ্টা এবং জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তানভীর আহসান হাবীব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক, মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার এবং ৭ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহীন মিয়া। এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি তানভীর আহসান বক্তব্যে বলেন, তারুণ্য একটি দেশের সবচেয়ে বড় শক্তি। এই শক্তিকে সঠিক রাজনৈতিক আদর্শ, নৈতিকতা ও সাংগঠনিক শৃঙ্খলার মাধ্যমে কাজে লাগাতে হবে। যুবসমাজকে অপরাজনীতি ও বিভ্রান্তি থেকে দূরে রেখে গণতান্ত্রিক মূল্যবোধ, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, জাতীয়তাবাদী আদর্শের ভিত্তিতে যুবসমাজের ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সাংগঠনিক শক্তি সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় তারুণ্যের শক্তিকে আদর্শের পথে পরিচালিত করা, সাংগঠনিক ঐক্য সুসংহত করা এবং জনকল্যাণমুখী রাজনীতির মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা