দৈনিক আলোকিত সলঙ্গা

গাজীপুরের কালীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড।

গাজীপুরের কালীগঞ্জে মাদকদ্রব্য (ইয়াবা) ও মাদক সেবনের সরঞ্জামসহ মো. রতন মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ  পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর, ২০২৬) কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এ. টি. এম কামরুল ইসলাম (১৮৪৪৭)।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা শামীমের নেতৃত্বে পুলিশের একটি দল গতকাল দিবাগত রাত ৩টার দিকে বড়গাঁও এলাকার আব্দুল আলীর ছেলে মো. রতন মিয়ার নিজ বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার কাছ থেকে বিক্রি ও সেবনের উদ্দেশ্যে সংরক্ষিত ৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক সেবনের বিভিন্ন উপকরণ (ফয়েল পেপার, সেবনের জন্য ব্যবহৃত বোতল ইত্যাদি) উদ্ধার করা হয়।

পরবর্তীতে আজ (২০ নভেম্বর) ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ১টি মামলার (মামলা নং- ২১/২০২৬) প্রেক্ষিতে আসামি মো. রতন মিয়াকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড (ডি সি আর নং- ৮৬৩২৫২) প্রদান করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

অভিযান শেষে সাজাপ্রাপ্ত আসামিকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড।

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

গাজীপুরের কালীগঞ্জে মাদকদ্রব্য (ইয়াবা) ও মাদক সেবনের সরঞ্জামসহ মো. রতন মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ  পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর, ২০২৬) কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এ. টি. এম কামরুল ইসলাম (১৮৪৪৭)।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা শামীমের নেতৃত্বে পুলিশের একটি দল গতকাল দিবাগত রাত ৩টার দিকে বড়গাঁও এলাকার আব্দুল আলীর ছেলে মো. রতন মিয়ার নিজ বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার কাছ থেকে বিক্রি ও সেবনের উদ্দেশ্যে সংরক্ষিত ৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক সেবনের বিভিন্ন উপকরণ (ফয়েল পেপার, সেবনের জন্য ব্যবহৃত বোতল ইত্যাদি) উদ্ধার করা হয়।

পরবর্তীতে আজ (২০ নভেম্বর) ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ১টি মামলার (মামলা নং- ২১/২০২৬) প্রেক্ষিতে আসামি মো. রতন মিয়াকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড (ডি সি আর নং- ৮৬৩২৫২) প্রদান করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

অভিযান শেষে সাজাপ্রাপ্ত আসামিকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা