বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে যথাযোগ্য মর্যাদা ও ঢিলেঢালা কর্মসূচির মধ্য দিয়ে ২০ নভেম্বর কালিগঞ্জ হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় স্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে পুষ্পমাল্য অর্পণ করা হয। এ সময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি এরফানুর রহমান সহ সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রউফ ও অন্যান্যরা বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। পুষ্পমাল্য অর্পণ শেষে সকাল ১০ টায় মহৎপুর সরকারি কবর স্থানে শহীদ মুক্তিযোদ্ধা ইউনূসের কবর জিয়ারত রুহের মাগফেরাতে দোয়া করা হয়। বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিলুর রহমানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এরফানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মো. শাহিনুর রহমান শাহিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শংকর কুমার দে, সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা এস এম মমতাজ হোসেন মন্টু ও বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ প্রমূখ । বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ তার বক্তব্যে বলেন মহান মুক্তিযুদ্ধে দখলদার পাক হানাদার বাহিনী ও তাদের দোসরদের পরাজিত করে সহ-অধিনায়ক ক্যাপ্টেন (অব:) এম নুরুল হুদার নেতৃত্বে মুক্তিযোদ্ধারা । ১৯৭১ সালের ২০ নভেম্বর কালিগঞ্জ থানাকে পাকহানাদার ও শত্রুমুক্ত করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইরফানুর রহমান বলেন, কালিগঞ্জে যোগদানের পরদিনই কালিগঞ্জ মুক্ত দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে উপস্থিত থাকতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছি। বৈরী আবহাওয়ার কারণে এবারের আয়োজন হয়তো কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে। আগামীতে দিবস টি পালনের জন্য সার্বিক এবং বড় পরিসরে করার আশাবাদ ব্যক্ত করেন। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের নিয়ে একটি স্মরণিকা প্রকাশ করার উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন